ফরয গোসল সম্পর্কে?
1 Answers
ফরয গোসলের সময় লজ্জাস্থান থেকে মযী বের হলে ফরয গোসল শুদ্ধ হবে। যেহেতু গোসলের সময় মযী বের হয়েছে! আর মযী বের হলে উক্ত স্হান ধুয়ে অযু করলেই যথেষ্ঠ হয়। মুহাম্মাদ ইবনে আমার আস-সাও-ওয়াক আল-বালখী ও মাহদূদ ইবনে গায়লান (রহঃ) আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মযী সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ মযী বের হলে অযু করতে হবে আর মনী বের হলে গোসল করতে হবে। (সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ১১৪ হাদিসের মানঃ সহিহ) গোসলের সময় বা পরে লজ্জাস্থান থেকে মযী বের হলে এক্ষেত্রে আবার প্রথম থেকে গোসল করতে হবে না। যদি করেন সেটাও উত্তম হবে। আরেকটা কথা হলো যে ফরয গোসলের সময় নামাযের ন্যায় অযু করতে হয় 'এটা সুন্নাত'। এ সময় মযী বের হলে ফরয গোসলের অযুটাও 'অর্থাৎ সুন্নাত আদায়' হবে। আবার পুরো ফরয গোসলটাও হবে। ফরয গোসলের পরে মযী বের হলে শুধু অযু করে নিলেই হবে। আবার যদি ফরয গোসলের আগে মযী বের হয়! এক্ষেত্রে আপনি যদি ফরয গোসলের তিনটি ফরয আদায় করেন তাহলে মযী বের হলে যে অযু করতে হয় আর সেই অযুর প্রয়োজন নেই। [মন্তব্য করতে পারেন।]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy