এনাল ফিশারের ব্যাথার বড়ির নাম?

আমার এনাল ফিশার রয়েছে কিছুদিন হলো,এতদিন ভালো ছিলো আবার এখন ভেসে উঠছে,রক্ত পড়ার সমস্যা নাই,শুধু মল দ্বারে ব্যাথা,এমতাবস্থায় কোন ঔষধ/বড়ি খেতে হবে?এর মূল্য কত?দিনে কয়বার কয়দিন খেতে হবে?
2833 views

1 Answers

আপনার এই রোগটি হওয়ার জন্য দায়ী সাধারণত কোষ্ঠকাঠিন্য বা মলত্যাগের সময় কোত দেয়া। আপনি অবশ্যই আঁশযুক্ত খাবার খান বেশি করে। শাকসবজি, কাঁচা ফলমূল, আলু, ছোলা, ইসবগুলের ভূসি ইত্যাদি বেশিবেশি খান।অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগের বদভ্যাস ত্যাগ করুন,অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না,নেশাযুক্ত কিছুই খাবেন না।আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে মল নরম করার ওষুধ, ব্যথানাশক ওষুধ  সেবন করুন। চিকিৎসক এর পরামর্শ ব্যতীত মেডিসিন সেবন করবেন না।আপনি আরেকটি কাজ করুন:আধ গামলা লবণ মিশ্রিত হালকা গরম পানির মধ্যে নিতন্ব ১০ মিনিট ডুবিয়ে রাখুন,দেখুন ভাল ফল পাবেন।

2833 views Answered

Related Questions

Next steps