পায়ের বাতের ব্যাথার জন্য কি মেডিসিন খাওয়ানো যেতে পারে?
আমার মায়ের বয়স ৫৫ বছরের কম হবেনা। দীর্ঘদিন ধরে একটি সমস্যায় ভুগছে তা হল পায়ের বাত, এটা ঠিক বাত কি না তা জানিনা তবে মা যেভাবে আমাকে ব্যাখ্যা করেছে ঠিক সে ভাবেই আমি নিম্নে বললামঃ
”হাটুর নিচের পেশী মাংশে শুধু নাকি চাবায় কিছুক্ষণ পা টা টিপে দিলে কিছু সময়ের জন্য একটু আরাম পায়। দু পায়েই একই অবস্থা শীত কালে ভালো থাকে গরম কালেই এই সমস্যাটি বেশি হয়।”
আমি ঠিক নিজেও জানিনা যে এটা কিসের সমস্যা তবে আমার মা মূর্খ মানুষ তার ভাষায় ’ঠ্যাং চাবানি’। তাই আপনাদের কারো কাছে এটা আরোগ্য লাভের জন্য কোন কার্যকরি পন্থা বা মেডিসিনের নাম জানা থাকলে অনুগ্রহ করে আমাকে জানাবেন। ধন্যবাদ।
2891 views
1 Answers
সমস্যাটি যেহেতু বাত ব্যথা সেহেতু আপনি আপনার মাকে নিয়ে চিকিৎসক এর কাছে যান এবং মেডিসিন লিখে নিন।সমস্যাটি শরীর মোটা হয়ে যাওয়া, কিডনির রোগগুলো, সিকল সেল এনিমিয়া ইত্যাদি কারনে হতে পারে।আপনি আপনার মাকে প্রচুর পানি খেতে বলুন। বিশ্রাম নিতে বলুন। আক্রান্ত স্থানে নারিকেল তেল/অলিভ অয়েল গরম করে মালিশ করতে বলুন।ওজন নিয়ন্ত্রণে রাখতে বলুন। অতিরিক্ত ভার তুলতে মানা করুন।বিছানায় শুয়ে প্রতিদিন ১০বার করে একবেলা পা ওঠা নামা করতে বলবেন।
2891 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy