2 Answers
বিস্ময়ে আগে কোনো সাধারণ সদস্য ঋণাত্মক ভোট দিতে পারতো না। কিন্তু, এখন উক্ত কর্মকান্ডগুলো যেকোনো সাধারণ সদস্যের দ্বারা সম্ভব হচ্ছে। এছাড়াও, অনেক সাধারণ সদস্যের দ্বারা অনেক কিছুই পরিলক্ষিত হচ্ছে। কয়েকদিন আগে হয় তো সিস্টেমে কিছু বাগ ছিল। এখন বিষয়গুলো আস্তে আস্তে সমাপন হচ্ছে। তাছাড়া, প্রশাসক আরিফুল ভাই মনে হয় উক্ত সাইটে কাজ করতেছেন এবং সাথে সাথে নতুন কিছু আপডেটও দেয়া হচ্ছে। তাই, সাময়িক কিছু অসুবিধা হচ্ছে। আশা করি খুব দ্রুতই উক্ত বিষয়টি নজিরে আনা হবে। বিস্ময়ের সাথেই থাকুন।
পূর্বে সাধারণ সদস্যরা শুধুমাত্র উত্তর পছন্দ করতে পারতো, কিন্তু অপছন্দ করতে পারতো না। যদিও বিশেষ সদস্যরা তখনো উত্তর পছন্দ বা অপছন্দ দুটোই করতে পারতো। কিন্তু বর্তমানে যেকোনো সদস্য যেকোনো উত্তর পছন্দ বা অপছন্দ দুটোই করতে পারবে। তবে অকারণে কারো ভালো উত্তর অপছন্দ করলে, কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবেন। ইসলামিক, বৈজ্ঞানিক, গবেষণালব্ধ, যৌক্তিক, ভালো বা গ্রহণযোগ্য উত্তরগুলো পছন্দ করা যাবে। পক্ষান্তরে, অনৈসলামিক, অবৈজ্ঞানিক, ভিত্তিহীন, অযৌক্তিক, খারাপ বা অগ্রহণযোগ্য উত্তরগুলো অপছন্দ করা যাবে। বিস্ময়ে কেউ বাধ্য হয়ে উত্তর করে না, এখানে সবাই স্বেচ্ছায় উত্তর দিয়ে পরোপকার করার চেষ্টা করে। তাই কারো ভালো উত্তর কখনো অপছন্দ করা যাবে না। বরং ভালো উত্তর দেখলে পছন্দ করে উত্তরদাতাকে আরো ভালো ভালো উত্তর করার প্রেরণা বা উৎসাহ দিতে হবে। পক্ষান্তরে, কোনো অযৌক্তিক বা অগ্রহণযোগ্য উত্তর দেখলে অপছন্দ করে উত্তরদাতাকে যেকোনো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন উত্তর করা থেকে নিরুৎসাহিত করতে হবে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy