1 Answers

ADHD এটা একটা নিওরোডেভলাপমেন্ট ডিজিজ।Attention Deficit মানে মনোযোগের অভাব আর hyperactivity মানে অতিচাঞ্চল্য। এটি মূলত শিশুদের অসুখ।১২ বছর বয়সের আগেই রোগটির লক্ষণ বাচ্চাদের মধ্যে উপস্থিত থাকে।  চিকিৎসকরা এখনো এডিএইচডি’র নির্দিষ্ট কোন কারণ সনাক্ত করতে পারেন নি। তবে ধারণা করা হয় নিউরোট্রান্সমিটারের সক্রিয়তা কম থাকার কারণে মস্তিষ্ক সঠিক সংবাদ গ্রহণ করতে পারে না। ফলে বাচ্চারা বুঝতে পারে না কোনটা সঠিক, কোনটা ভুল। যার ফলে তার ব্যবহার ও আচরণ দৃষ্টিকটু হয়। এছাড়াও আরও কিছু কারণ চিকিৎসকরা সনাক্ত করেছেন।অনেকক্ষেত্রে জেনেটিক কারণেও এরোগ হয়ে থাকে।  সূত্র: ডা.মামুনার রশিদ, শিশু বিশেষজ্ঞ,সলিমুল্লাহ মেডিকেল কলেজ।  মূল লেখা: যুগান্তর 

2618 views Answered

Related Questions

Next steps