বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করার ক্ষেত্রে......?
1 Answers
মেট্রোরেলের ভূমিকা:কয়েক বছর বাদেই দেশে মেট্রোরেল চালু হচ্ছে; সহসাই কাজ শুরু হবে বলে জানা যায়। গত ১০ নভেম্বর মন্ত্রিসভা ‘মেট্রো রেল বিল-২০১৪’ খসড়াও অনুমোদন করেছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের ২০ কিলোমিটার পথে মেট্রো রেল (পিলারের ওপর রেললাইন) স্থাপন করা হবে। এই রেল একসময় ঢাকা থেকে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী পর্যন্ত বিস্তৃত করা হবে।এই প্রকল্পের ফলে খুব সহজেই এদেশ ডিজিটাল বাংলাদেশ হবার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। মেট্রোরেলের ভূমিকা:কয়েক বছর বাদেই দেশে মেট্রোরেল চালু হচ্ছে; সহসাই কাজ শুরু হবে বলে জানা যায়। গত ১০ নভেম্বর মন্ত্রিসভা ‘মেট্রো রেল বিল-২০১৪’ খসড়াও অনুমোদন করেছে। এমন আশাজাগানিয়া সংবাদে শত কষ্টকে ভুলিয়ে দিয়ে মনের ভেতরে খুশির উদ্রেক হলো। দৌড়ে স্ত্রী-সন্তানদের সংবাদটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। গর্বে বুক ফুলিয়ে বললাম, ‘এবার অন্তত যানজট ছাড়া ঢাকার রাস্তায় চলতে-ফিরতে পারব’। রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের ২০ কিলোমিটার পথে মেট্রো রেল (পিলারের ওপর রেললাইন) স্থাপন করা হবে। এই রেল একসময় ঢাকা থেকে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী পর্যন্ত বিস্তৃত করা হবে। এই প্রকল্পের ফলে খুব সহজেই এদেশ ডিজিটাল বাংলাদেশ হবার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। পদ্মা সেতু:দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতীক এ পদ্মা সেতু। পদ্মার দুই পারের মানুষেরই অনেক স্বপ্ন এই সেতু নিয়ে। যেকোনো উন্নয়নের পূর্বশর্ত যোগাযোগ কাঠামো। সেতুটি নির্মাণ হলে দক্ষিণবঙ্গের মানুষের জীবনধারাই শুধু পাল্টাবে না, বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে বাইরে। রূপপুর প্রকল্প:বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প এটি। এবং কেন্দ্রটির মূল পর্যায়ের উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রথম পা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ হবার পথে আরো একটি ধাপ এগিয়ে যাবে। (নিজের মত করে উত্তরটি সাজিয়েছি। ভুল হলে মাফ করবেন)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy