আমার বয়স ১৪ বছর ৬ মাস।উচ্চতা:৫ ফুট ৩ ইঞ্চি।আর বাহিরে সবাই বলে ছেলেটা উঁচা-লম্বা?
4 Answers
আপনি এটা নিয়ে তেমন চিন্তা করবেন না।কারণ আপনার বয়স এখনো মাত্র ১৪ বছর।আপনি ১৮-১৯ বছর বয়স পর্যন্ত উচ্চতায় বাড়তে পারেন।এজন্য আপনি দৈনিক ভোরে উঠে ব্যয়াম করতে পারেন আর প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করতে পারেন।আর আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার আর ফল-শাক সবজি বেশি খেতে হবে।আর আপনি এই ৪-৫ বছর পর্যন্ত বেশি বেশি ঘুমানোর চেষ্টা করবেন কারণ ঘুমানোর সময় মানুষের গ্রোথ হরমোন বেশি নিঃসৃত হয়।তাই আপনি বুঝতেই পারছেন ঘুম কতোটা গুরুত্বপূর্ণ উচ্চতা বাড়ানোর জন্য।আর আপনি এখন কোন জিমটিম করবেন না কারণ এটা আপনার দৈহিক উচ্চতা বৃদ্ধিতে বাধা হবে।বিশেষ করে ২১ বছর বয়সের আগে।আশা করি বুঝতে পারছেন।ধন্যবাদ।
না আপনি খাটো না। আপনার সামনে লম্বা হওয়ার আরো সময় আছে। আর আপনার ক্লাস এর অনেকে লম্বা কারণ এটা আপনাদের বয়সন্ধিকাল চলছে। এই সময়ে কেউ দ্রুত লম্বা হয় আবার কারো লম্বা হতে সময় লাগে।
প্রিয় প্রশ্নকর্তা আপনাকে এখানে খাটো বলা যাবে না । বিজ্ঞান বলেছে মানুষের শরীরের বৃদ্ধি 24 বছর পর্যন্ত হয়। বর্তমানে আপনার বয়সের সাথে উচ্চতা ঠিক আছে । ভবিষ্যতে আরো উচ্চতা বৃদ্ধি পাবে । এটা চিন্তার কোনো বিষয় নয়।
একজন মানুষ ১৬-১৯ বছর পর্যন্ত লম্বা হতে পারে। আপনার বয়স যেহেতু ১৪ বছর ৬ মাস সেহেতু আপনার লম্বা হবার অনেক সুযোগ আছে । আবার, ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে তাদের উচ্চতার বৈশিষ্ট্য পায় তাদের বাবার কাছ থেকে। আপনার বাবা যদি লম্বা হয়ে থাকেন তবে আপনার লম্বা হবার অনেক সম্ভাবনা আছে (তবে সৃষ্টিকর্তা চাইলে যে কোনো কিছু হতে পারে )। -ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy