কফের সাথে কাশি ৩০ দিনের উপর?
আমার আজকে থেকে প্রায় ৩৪ দিন ধরে ঠান্ডা লেগেছে। প্রথমে ঠান্ড়ার সাথে কাশি ছিলো। ঠান্ডা ভালো হয়ে গেছে কিন্তু খুশখুশে কাশির সাথে কফ ভালো হচ্ছেনা।আর কোনো সমস্যা নেই । পেট ভর্তি খাবার খেতে পারি। কাজ কর্মে কোনো সমস্যা নেই।
2963 views
1 Answers
আপনি আদার রস ,লেবুর রস গরম জলের সাথে মেশান,মিশ্রণে এক চামচ মধু দিন। এভাবে প্রতিদিন একবেলা করে খান। এছাড়া আপনি হালকা গরম জলে ১চিমটি হলুদ মিশিয়ে রোজ ২-৩ বার কুলকুচি করুন। হলুদে আছে কারকিউমিন নামক উপাদান যা কফ এবং কাশি সারাতে সাহায্য করে। এছাড়া চুলা থেকে গরম জল নামিয়ে একটি বড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে দিন। এভাবে গরম জলের ভাপ দিনে ২ বার নিন সর্বোচ্চ ১০মিনিট করে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন।
2963 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy