হাড় ব্যাথা এবং বাকা?

ব্যায়াম অথবা ফুটবল খেললেই দু পায়ের হাড় প্রচন্ড ব্যাথা করে।হাত দিয়ে ধরলে  মনে হয় যেন হাড় গুলো নরম ও হালকা বাকা।
2822 views

1 Answers

হাড়ের ব্যথা নিরাময়ের জন্য কায়িক পরিশ্রম করা দরকার কায়িক পরিশ্রম করলে হাড় মজবুত ও শক্তিশালী হয়। ফলে হাড়ে ব্যথা কম হয়। উপযুক্ত ব্যায়াম করলে যেমন নিয়মিত হাঁটা, জগিং, সিড়ি দিয়ে ওঠা-নামা করা এবং ওজন বহন করা হাড়কে মজবুত ও শক্তিশালী করে। কিশোর বয়সে কায়িক পরিশ্রম করলে হাড়ের পরিমাণ বেড়ে যায় এবং হাড় মোটা, মজবুত ও শক্তিশালী হয়। ফলে বৃদ্ধ বয়সে হাড় ব্যথা ও ভাঙা কম হয়। সুষম খাদ্য এবং কিশোর বয়সে ১৩০০ মিলিগ্রাম, ৫০ বছর পযন্ত ১০০০ মিলিগ্রাম এবং ৫০ বছরের উধ্বে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম সেবন করা উচিৎ। ধূমপান ও নেশাজাতীয় দ্রব্য গ্রহণ পরিহার করতে হবে। পযাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন সি ও ডি সেবনে হাড় ব্যথা প্রতিরোধ ও লাঘব হয়। ব্যথা বেড়ে গেলে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামশ গ্রহণ করুন একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিলে ব্যথা নিয়ন্ত্রণে থাকবে।

2822 views Answered

Related Questions

Next steps