মূএনালী চিকন হয়ে যাবার সবগুলো কারন জানতে চাই?
1 Answers
মূত্রনালি সংকীর্ণ হবার কারণ :
++মূত্রনালী বা পুরুষাঙ্গে আঘাত।
++আঘাতজনিত পেলভিক ফ্রাকচারের সাথে সম্পৃক্ত মূত্রনালীতে আঘাত যেমন-মোটরগাড়ি দুর্ঘটনা, পড়ে যাওয়া, কলকারখানায় আঘাত ইত্যাদি।
++পায়ু এলাকায় সরাসরি আঘাত।
++বারবার প্রস্রাবের পথে সংক্রমণ।
++যৌনবাহিত রোগ।
++লাইচেন স্ক্লোরোসিস (ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারেনস বা বিএক্সও) মূত্রনালী ও পুরুষাঙ্গের জন্মগত অস্বাভাবিকতা।
++শল্য চিকিত্সা
++মূত্রনালী রোগের পূর্ব চিকিত্সা যেমন- মূত্রনালী সরু হওয়া বা মূত্রনালীতে ক্যান্সার।
++মূত্রনালী ও পুরুষাঙ্গে জন্মগত অস্বাভাবিকতার (হাইপোসপেডিয়াস, করডি, এপিসপেডিয়াস) জন্য পুনর্গঠন সার্জারি।
++আগে প্রস্রাবজনিত অপারেশন।
সূত্র: দৈনিক ইত্তেফাক