2 Answers
এ তথ্যটি সম্পূর্ণ ভুল ৷ এটিকে আপনি মিথ বলতে পারেন ৷ অনেকেই বলে থাকেন যে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ১০% ব্যবহার করতে পারি ৷ কিন্তু এ কথা যে সত্যি নয় তা প্রমাণিত ৷ সবচেয়ে বড় যুক্তি হলো যদি আমাদের মস্তিষ্কের শুধু ১০% অংশ কাজ করত তবে ঐ অংশ ব্যতীত অন্য কোথাও ক্ষতি হলে আমাদের দেহের কিংবা দৈনন্দিন কাজে কোনো ব্যঘাতই ঘটত না ৷ কিন্ত প্রকৃতপক্ষে দেখা যায় মস্তিষ্কের সামান্য ক্ষতিও অনেক বড় প্রভাব ফেলে ৷ এ থেকে প্রমাণিত হয় যে মানুষ আসলে তার মস্তিষ্কের সব অংশ ব্যবহার করতে পারে ৷ তবে হ্যাঁ, এটি সত্য যে আমরা একই সময়ে মস্তিষ্কের ১০০ শতাংশ ব্যবহার করতে পারি না ৷ কারণ হয়তো এর জন্য যত শক্তি দরকার হয় তা আমাদের শরীর এত পরিমান শক্তি সরবরাহ করতে পারে না ৷
মানুষ অধিকাংশ সময় বা যে কোন কাজ/ডিসিশন নিতে মস্তিষ্কের অধিকাংশ অংশ ব্যবহার করে... সেই অর্থে আপনার কথাটা ভুল... মানুষ তার মস্তিষ্কের ৮৫% ের উপরে ব্যবহার করে... হ্যা একই সঙ্গে হয়তো সম্পূর্ণ মস্তিষ্ক ব্যবহার করে না বা তার প্রয়োজন পরে না...