আমার দুই থোরার চিপিতে মানে যৌনাঙ্গের আশেপাশে দিয়ে পচুর পরিমাণে চুলকায় আর এখন দুর্গন্ধ হচ্ছে। এর থেকে রখা পাওয়ার উপায় কি? কি ঔষধ খেলে ভালো হবে? বিস্তারিত বুঝিয়ে বলুন।
2765 views

3 Answers

যৌনাঙ্গের চারপাশে চুলকানি সাধারণত ঘরোয়া পদ্ধতিতেই মুক্ত পাওয়া যায়। কিছু ওষুধ রয়েছে যা বিনা প্রেসক্রিপশনেই আপনি যে কোন ফার্মেসিতে পেয়ে যাবেন। আমি ধীরে ধীরে সাধারণ সতর্কতা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিকারগুলো বর্ণনা করছি।

১. চুলকানির স্থান প্রতিদিন পরিষ্কার করতে হবে। কোন অবস্থাতেই অপরিষ্কার থাকা যাবে না। গোসলের সময় জীবাণুনাশক সাবান দিয়ে আক্রান্ত স্থান ভালভাবে ধুয়ে ফেলুন, এবং অবশ্যই লক্ষ্য রাখুন সাবানটি যেন আপনার পরিবারের অন্য কোন সদস্য ব্যবহার না করে। নাহলে তারাও এতে আক্রান্ত হবে।

২. প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন। এ ক্ষেত্রে পরামর্শ হচ্ছে সপ্তাহের ৭ দিনের জন্য ৭টি অন্তর্বাস কিনে নিন। প্রতিদিন নতুন অন্তর্বাস পরুন। সম্ভব না হলে একদিন ব্যবহারের পরেই অন্তর্বাস ধুয়ে পরিষ্কার করে রাখুন।
৩. চুলকাবেন না। যত বেশি চুলকাবেন ততই তা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। এছাড়া এটি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, ফলে জনসমক্ষে বিব্রতকর অবস্থায় পরতে হবে।৪. আক্রান্ত স্থান যথা সম্ভব শুষ্ক রাখার চেষ্টা করুন

৫. সুতির অন্তর্বাস পরিধান করুন

৬. প্রতিদিন আক্রান্ত স্থানে এন্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন যাতে terbinafine, miconazole, বা clotrimazole উপাদানগুলো আছে। ফার্মেসিতে গিয়ে Lamisil, Lotrimin, Micatin, বা Monistat নামের ক্রিমের খোঁজ করুন। একই নামের না পেলেও একই কাজ করে এমন ক্রিম পেয়ে যাবেন। ক্রিমের গায়ে লেখা ব্যবহার বিধি অনুসরণ করুন।

৭. ২-৩ সপ্তাহের ভেতর অবস্থার উন্নতি না হলে ডাক্তারের শরণাপন্ন হোন।

তথ্যসূত্রঃ Medicinenet

2765 views

আপনি bet cl oint/dermasol n oint ব্যবহার করেন।

2765 views

আপনি আক্রান্ত স্থান পরিস্কার ও শুকনো রাখবেন । গরম পানি দিয়ে পরিস্কার করে ভালো ভাবে নারকৈল তেল লাগাবেন এছাড়াও দিনে দুই বার ফাঙ্গিসন ক্রিম লাগাবেন দাম ৪০ টাকা। ১৫ দিন ব্যবহার  করার পরেও ভালো না হলে চর্ম বিশেষজ্ঞ কাছে যাবেন।

2765 views

Related Questions