1 Answers
●মৃত্যু শব্দের অর্থ হচ্ছেঃ মারা যাওয়া। ●আত্মহত্যা ব্যতীত সকল মৃত্যুকেই স্বাভাবিক মৃত্যু বলে। ●নিয়তি শব্দের অর্থ হচ্ছেঃ বিধাতার বিধান (নিয়তি কে খন্ডাতে পারে), ভাগ্য, অদৃষ্ট (জানিনা কী আমার নিয়তি) বা অবশ্যম্ভাবী ঘটনা। ●নির্মম শব্দের অর্থ হচ্ছেঃ নিষ্ঠুর, হৃদয়হীন। ●পরিহাস শব্দের অর্থ হচ্ছেঃ ভাগ্যের বিড়ম্বনা, বিদ্রূপ, উপহাস, ঠাট্টা, তামাশা, কৌতুক। ●স্বাভাবিক মৃত্যুকে নিয়তি বলা যায়, কিন্তু নিয়তির নির্মম পরিহাস বলা যায় না। কারণ, নিয়তি দ্বারা আল্লাহর বিধান, মানুষের ভাগ্য বা অদৃষ্টকে বুঝায়। যেহেতু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে (আল-কুরআন), সেহেতু স্বাভাবিক মৃত্যুকে নিয়তি বলা যায়। পক্ষান্তরে, নির্মম পরিহাস দ্বারা নির্দয় আচরণ বা ঠাট্টা-বিদ্রুপকে বুঝায়। যেহেতু মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি নির্মম আচরণ বা ঠাট্টা-বিদ্রুপ করেন না, বরং মৃত্যুদানের মাধ্যমে তিনি আখিরাতে তাঁর বান্দাকে চিরস্থায়ী জীবন দান করেন এবং সৎ বান্দাদের জান্নাতের চিরস্থায়ী সুখ-শান্তি দান করেন, সেহেতু স্বাভাবিক মৃত্যুকে নিয়তি বলা যাবে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস বলা যাবে না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy