সালাম না দিয়ে কথা বললে কী গোনাহ থেকে মুক্তি পাওয়া যাবেনা?

এক ব্যক্তির সাথে আমার ঝগড়া ছিল, তিন দিনের বেশি কথাও বন্ধ ছিল, এখন তার সাথে কথা বলেছি কিন্তু শুরুতে সালাম দেইনি, আমি কী গোনাহ থেকে মুক্তি পাবো না?
2619 views

1 Answers

কারো সাথে সাক্ষাতে সালাম প্রদান করা সুন্নাত। কারণ ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম। সালাম শান্তির প্রতীক। সালামে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। সালাম মুসলমানদের পরস্পরে ভালোবাসা, হৃদ্যতা সৃষ্টি করে। রাসুলুল্লাহ সা. বলেন, তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ইমানদার হতে পারবে না পরস্পরে ভালোবাসা না হলে। তোমাদের কি এমন একটি বিষয়ের কথা বলব, যা করলে তোমাদের পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। -সহীহ মুসলিম; হা. নং ৫৪। এক ব্যক্তি রাসুলুল্লাহ সা.-কে প্রশ্ন করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে ভালো? রাসুল সা. বললেন, 'খাবার খাওয়ানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া। -সহীহ বুখারি; হা. নং ১২। সালামের প্রতিটি বাক্যে দশ নেকি। সালামে মোট তিনটি বাক্য আছে। সুতরাং যে পূর্ণ সালাম দেবে তার ত্রিশটি নেকি অর্জন হবে। একবার এক ব্যক্তি রাসুলুল্লাহ সা.-এর কাছে এসে বলল, 'আস্সালামু আলাইকুম', রাসুল তার উত্তর দিলেন, তারপর সে বসল। রাসুলুল্লাহ সা. বললেন, 'দশ নেকি।' অতঃপর অন্য এক ব্যক্তি এলো। সে বলল, 'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।' রাসুল সা. উত্তর দিলেন। পরে ওই ব্যক্তি বসে পড়ল। রাসুল সা.বললেন, 'বিশ নেকি।' অতঃপর অন্য একজন এলো। সে বলল, 'আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।' রাসুল সা. উত্তর দিলেন। সেও বসে পড়ল। রাসুল সা. বললেন, 'ত্রিশ নেকি।' -জামে তিরমিজি; হা. নং ২৬৮৯

তাই আপনি তার সাথে সাক্ষাতে সালাম প্রদান না করে সুন্নাত বর্জন করেছেন যা আপনার জন্য অনুচিত হলেও এতে আপনি গোনাহ মার্জনার যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাতে কোনরূপ প্রভাব পরেনি। সুতরাং আপনি গোনাহ থেকে ক্ষমা পাবেন ইনশা আল্লাহ।


2619 views Answered

Related Questions

Next steps