আমি কোন পদ্ধতিতে সবচেয়ে কম সময়ে প্রাকৃতিকভাবে ফর্সা হতে পারি?
এখন আমি কোন পদ্ধতিতে খুবই দ্রুত সময়ে ফর্সা হতে পারি?
আপনি নিজে ব্যাবহার করেছেন বা ব্যাবহার করলে সত্যিই ভালো ফলাফল পাওয়া যাবে দয়াকরে এরকম কিছু পদ্ধতির কথা বলুন।
দয়াকরে নির্ভরযোগ্য উত্তর দিবেন। শুধুমাত্র পয়েন্টের আশায় কপি করে উত্তর দিবেন না।
5 Answers
আপনি যেভাবে ফর্সা বা উজ্জ্বল ত্বকের অধিকারী হতে পারেনঃ ১। নিয়মিত ভোর সকালে গোসল করুন। পানি দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করুন। ২। নিয়মিত যথাসময়ে অজু করে মুখমন্ডল ভালোভাবে ধুয়ে নিন। ৩। সকালের রোদ গায়ে লাগাতে পারেন। ৪। গোসল করার সময় পানিতে সামান্য লবণ ও কয়েক ফোঁটা সরিষার তেল দিন। তারপর পানি ঢেলে গোসল করুন। ৫। দুপুরের রোদ কোনোভাবেই গায়ে লাগাবেন না। ৬। নিয়মিত কাঁচা হলুদ বেঁটে গায়ে লাগান। কয়েক ঘন্টা পর গোসল করে ফেলুন। ৭। খুবই ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করুন। ভোরের বাতাস আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ৮। নিয়মিত নিমপাতা বা নিমফলের বীচি পানিসহ বেঁটে মুখমন্ডল ও শরীরে মাখুন। কয়েক ঘন্টা পর পানি দিয়ে তা ধুয়ে নিন। এটি ফর্সা হওয়ার সবচেয়ে কার্যকরী পদ্ধতি। ৯। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্মার্ট থাকার চেষ্টা করুন। ১০। খাবার ও ঘুমের প্রতি অবহেলা করলে চেহারা নষ্ট হয়ে যায়। তাই যথাসময়ে খান, যথাসময়ে ঘুমান। ১১। সরিষার তেল চুল ও ত্বক উজ্জ্বল করে। তাই পুরো শরীর ও মাথার চুলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। ১২। শরীরে ভালো মানের আমলকির তেল, জলপাই তেল, কালোজিরার তেল বা সরিষার তেল মাখবেন। এই তেলগুলো ত্বকের জন্য অত্যন্ত উপকারী। ১৩। আপনার ত্বকের প্রতি বিশেষভাবে যত্নবান হোন। আর ত্বককে করে তুলুন লাবণ্যময়। ধন্যবাদ।
1। লেবু, গোলাপ জল, মধু, শশার রস মিশিয়ে দাগে লাগিয়ে রাখুন এবং সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।
2। লেবু এবং হলুদ ও পেস্ট করা গোলাপ একসঙ্গে মিশিয়ে মুখে মেখে নিন এবং ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
3। সামান্য হলুদ ও মধু মিশিয়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিন।
কে না চায় পুতুলের মতো লম্বা চুল,ফর্সা গায়ের রঙ আর উজ্জ্বল ত্বকের অধিকারী হতে। কেমিক্যাল আমাদের কোমল ত্বকের অনেক ক্ষতি করে। সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য আমরা অনেক সময় কেমিক্যালের আশ্রয় নিই। আজ আমি সেই সৌন্দর্য পিপাসুদের জন্য সাধারণ কিছু উপাদান দিয়ে নিরাপদে ফর্সা হওয়ার কিছু টিপস দিব। • ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালোভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে। • বেসন, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রণ মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে। • আমরা সবাই কমলা খেয়ে খোসাটা ফেলে দিই, অথচ এই ফেলনা জিনিসটাই আপনাকে পৌছে দিবে আপনার স্বপ্নের অনেক কাছাকাছি। কমলার খোসা রোদে শুকিয়ে নিন। তারপর মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ১ টেবিল চামচ গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টক দইয়ের পেস্ট মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
আপনি প্রথমে ১টি কাঁচা আলু নিন।এবার বাঁটুন বেঁটে একটা বাটিতে রাখুন। তারপর ডাল বেঁটে নিন ও আলু বাটার যায়গায় রেখে দিন। এবার লেবুর রস একটু খানি দিন। রোদে থাকা যাবে না (লেবু ব্যাবহার করলে)। নিম পাতা বেঁটে একই যায়গায় রাখুন ও হলুদ বাঁটা দিলেও দিতে পারেন। এবার এই গুলো মুখে লাগান। সম্পুর্ণ ফর্সা,না হলেও একটু ফর্সা হবেনই।নিয়মিত ব্যাবহারে ভালো ফলাফল পাবেন।
মুখ ফর্সা করার কিছু উপায় মেনে চলুন - ১. আধা কাপ মধুর সঙ্গে ১ কাপ ওটমিল মিশিয়ে মুখের উপর লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। 2. ২ টেবিল চামচ পুদিনা পাতা কুচির সঙ্গে ২ টেবিল চামচ টক দই ও ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া মেশান। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন। 3. অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে সরাসরি ত্বকে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। সারারাত রেখে দিলেও উপকার পাবেন দ্রুত। 4. লেবুর রসে তুলার টুকরো ডুবিয়ে ব্রণের উপর লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দিনে ২ বার ব্যবহার করুন। ত্বক ফর্সা হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy