গোসলের পর কি অযু করা আবশ্যক/ওয়াজিব?

কারণ, গোসল করলে তো শরীরের সর্বাঙ্গ ভালো ভাবে ধৌত হয়ে যায়।তারপরও কি অযু করা আবশ্যক?

2988 views

3 Answers

গোছলেই পবিত্রতা অর্জন বা অযুর কাজ হয়ে যাবে। এর জন্য আপনাকে ১। পবিত্রতার নিয়ত করতে হবে। অর্থাৎ আপনি পবিত্রতার সাথে কোন ইবাদত করবেন সেই নিয়ত করতে হবে। ২। গোছলের ফরজ আদায় করতে হবে। গোছলের ফরজ তিনটি। এক) কুলি করা। দুই) নাকে পানি দেওয়া (ঠিক যেভাবে অযুর সময় দেওয়া হয়।) এবং তিন) মাথা থেকে পা পর্যন্ত পানি ঢালা (অর্থাৎ শরীরের সব অংশ পানি দিয়ে ভিজাতে হবে যাতে করে কোন পশমও শুকনো না থাকে। তাহলেই আপনি সেই গোছলেই অযু করে পবিত্রতা অর্জন করে নিতে হয় এমন সব ইবাদত যেমন নামাজ, কোরআন তিলওয়াত ইত্যাদি করতে পারবেন।

2988 views Answered

গোসলের সময় তিনটি ফরজ আদায় করা হলে, গোসলের পর অজু করা আবশ্যক নয়। তবে গোসল করার পর মনে সন্দেহ হলে এক্ষেত্রে অজু করে নিবেন। আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর অজু করতেন না। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১০৭, ইবনে মাজাহঃ ৫৭৯ হাদিসের মানঃ সহিহ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা এবং তাবিঈদের এটাই মত যে, গোসলের পর অজু করার দরকার নেই।

2988 views Answered

উজুর ফরয চারটি:

এক. সমস্ত মুখমন্ডল ভালভাবে ধৌত করা।

দুই. উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করা।

তিন. মাথা (চার ভাগের এক ভাগ) মাসাহ করা।

চার. উভয় পা গোড়ালি পর্যন্ত ধৌত করা।

সুতরাং গোসল করলে উপরের সবগুলো বিষয় পাওয়া যাওযায় বিধায় কেউ গোসল করলে আলাদা করে উজু করতে হবে না।

-সূরা মায়েদা, ৬

2988 views Answered

Related Questions

Next steps