1 Answers
গ্রাভিটি না থাকলে পৃথিবীর (কিংবা অন্য কোন গ্রহ-উপগ্রহের) উৎপত্তিই হতো না, কোন কিছুর ভর থাকলে তার গ্রাভিটি থাকবেই। তবুও যদি ধরে নিই হঠাৎ করেই কোনোভাবে পৃথিবীর গ্রাভিটি উধাও হয়ে গেলো, সে ক্ষেত্রে উধাও হওয়ার পূর্ব মূহুর্তে পৃথিবী নিজ অক্ষের যে বিন্দুতে ছিলো ঐ বিন্দুর স্পর্শক বরারব ছিটকে পড়বে এবং সরল পথে গতিশীল হবে। ভূমির সাথে সংযুক্ত নয় এমন সকল পদার্থ (জলরাশি এবং বায়ুমণ্ডল সহ) পৃথিবী থেকে আলাদা হয়ে যাবে, এবং এক পর্যায়ে ভূমন্ডলও খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন হয়ে যেতো, কারণ এটিও গ্রাভিটির কারণেই একসাথে আটকে রয়েছে। যাই হোক, প্রশ্নে ফেরত আসি... গ্রাভিটি না থাকলে যেহেতু আমাদের বেঁচে থাকাই সম্ভব নয়, তাই আমরা অপেক্ষাকৃত কম গ্রাভিটিতে কি হবে সেটা বিবেচনা করি- কোনোভাবে গ্রাভিটি হ্রাস পেলে প্রথমত মানুষের হাড়ের সংযোগ স্থলের দূরত্ব (খুবই সামান্য পরিমাণে) বৃদ্ধি পাবে, অর্থাৎ সবাই কিঞ্চিৎ পরিমাণ লম্বা হবে। ISS এর নভোচারীদের মাঝে এই প্রভাবটি লক্ষ্য করা যায়, উচ্চতা ছাড়াও গ্রাভিটি শরীরের বেশকিছু ফাংশনে পরিবর্তন ঘটায়, তবে এই পক্রিয়া ধীর, উল্লেখযোগ্য এবং স্থায়ী পরিবর্তন হতে কয়েক জেনারেশন পার হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy