এই বিয়ে কি এখন আইনি এটা ভাঙ্গার উপায়?
1 Answers
আইনিভাবে বিয়েই তো হয় নি। ছেলে আইনি সহায়তা পাবে এক্ষেত্রে। ছেলের উচিৎ হবে একজন উকিলের শরণাপন্ন হওয়া। বি.দ্র. ছেলেকে কাজীর নিকট হতে কাবিননামা টি নিয়ে নিতে বলবেন। কাজী সাহেব কাবিননামা নাও দিতে পারেন। কারন ছেলের বয়স কম। আমার মতে, কাজী সাহেব প্রশ্নে উল্লেখিত ছেলে মেয়ের বিবাহ অরজিনাল বইয়ে রেজিস্ট্রি করেন নি। যদি তাই হয় তাহলে উক্ত বিবাহ আইনের দৃষ্টিকোণ থেকে বাতিল হবে। মৌলভী দ্বারা পড়ানো হলে তা ধর্মীয় আইন মোতাবেক জায়েজ হবে। কাজীরা অনেক চালাক। তাদেরকে কখনই বোকা ভাবা যাবে না। ছেলের যেহেতু বয়স কম সেহেতু কাজী সাহেব উক্ত বিবাহ সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারেন। তিনি যদি অস্বীকার করেন তাহলে কারোর সাধ্য নেই সেটাকে স্বীকার করানোর। একজন কাজীর ছেলে হিসেবে কথাগুলো বললাম। যাহোক, তবুও কাবিননামা নেয়ার আপ্রাণ চেষ্টা চালাতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy