আখিরাত কি অনেক অনেক দীর্ঘ সময় নাকি চিরস্থায়ী?
2 Answers
আখিরাত হচ্ছে মৃত্যুর পরের জীবন। আর মৃত্যুর পরের জীবন হচ্ছে চিরস্থায়ী। কেননা, এ নতুন জীবনের শুরু আছে, শেষ নেই। আখিরাতে ভালো মানুষগুলো জান্নাতে থাকবে আর খারাপ মানুষগুলো জাহান্নামে থাকবে। আখিরাতের জীবন চিরস্থায়ী হলেও আল্লাহর কোনো বান্দা সেখানে কোনো গুনাহ করবে না বা সর্বময় ক্ষমতার অধিকারী হবে না। জান্নাতীরা জান্নাতের সুখ-শান্তি আর নেয়ামত নিয়ে ব্যস্ত থাকবে আর জাহান্নামীরা কঠিন আজাব ভোগ করতে থাকবে। সর্বশক্তিমান মহান আল্লাহ হচ্ছেন একমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী। ধন্যবাদ।
আল্লাহ হলেন অবিনশ্বর। তিনি আদি। যিনি পূর্বেও ছিলেন এবং এখনও আছে এবং সর্বদা থাকবেন। যাঁর শুরুও নেই শেষও নেই। পক্ষান্তরে মানবজাতি আদি নয়। তারা পূর্বে ছিল না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে। মৃত্যুর পর অনন্ত কাল থাকবে। তাহলে আল্লাহর সাথে এক হলো কীভাবে? আল্লাহর মত অবিনশ্বর হলো কী করে। কারণ, অবিনশ্বর হলো যিনি পূর্বেও ছিলেন পরেও থাকবেন। আর আমরা তো পূর্বে ছিলাম না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy