আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য?
3 Answers
আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে সকল জাতি বা রাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ক, অথবা সমস্ত জাতি বা রাষ্ট্রের মৈত্রী (বন্ধুত্ব বা সন্ধি)। আর আন্তর্জাতিক রাজনীতি হচ্ছেঃ পুরো বিশ্বজুড়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা। সূত্রঃ বাংলা ডিকশনারী।
আন্তর্জাতিক রাজনীতি
আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক :
আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে Joseph Frangcle যে মত প্রদান করেছেন। তা হল, তিনি রাষ্ট্রসমূহের সম্পর্কের ইতিহাস ও বাস্তব সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতি বলে। অভিহিত করতে অস্বীকৃতি জানান। বর্তমান শতকে বিভিন্ন রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক ও সহযােগিতা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, আন্তর্জাতিক সম্পর্ক জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে। স্বীকৃতি পাবার দাবিদার। এটা কেবল বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক সম্পর্কের বিভিন্ন দিক ও ইতিহাস। নিয়েই আলােচনা করে না সমগ্র আন্তর্জাতিক সমাজ, প্রতিষ্ঠান ও প্রক্রিয়াসমূহও এর আলােচনার অন্তর্গত। এটা রাষ্ট্রসমূহ ও তার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং সীমার বাইরেও রাজনীতির জটিল। প্রক্রিয়াকে বিশ্লেষণ করে থাকে। এসব দিক বিবেচনা করে Frangcle আন্তর্জাতিক সম্পর্কের চেয়ে বিশ্ব রাজনীতি (world politics) নামটিকে অধিকতর প্রাসঙ্গিক বলে মনে করেন।
হ্যান্স জে. মরগ্যানুথ্য (Hans J. Margenthau) এর মত :
আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য :
তিন, আলােচনার বিষয়গত পার্থক্য : আন্তর্জাতিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে। আন্তর্জাতিক সম্পর্ক আলােচনা করে। বিভিন্ন তত্ত্বমূলক আলােচনা, ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা, বিভিন্ন অরাষ্ট্রীয় বিষয় যেমন- সংস্থা, সংগঠন, আইন, সম্মেলন, চুক্তি এগুলাে ছাড়াও বিশ্বের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিষয়গুলাে নিয়ে আন্তর্জাতিক সম্পর্কে আলােচনা করা হয়। আন্তর্জাতিক রাজনীতি কেবলমাত্র ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলােচনা করে।
চার. লক্ষ্যগত পার্থক্য : আন্তর্জাতিক সম্পর্কের উদ্দেশ্য বিভিন্ন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কীভাবে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় এগুলাে নিয়ে আলােচনা করা। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি রাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের দিকে বেশি গুরুত্ব দেয়।
পাঁচ. উৎপত্তির দিক থেকে : উৎপত্তির দিক থেকে আন্তর্জাতিক সম্পর্কে যে সকল বিষয় আলােচনা করা হয় সেগুলাে বিভিন্ন বিষয়ের উপর হতে পারে যেমন অর্থনৈতিক, সামজিক, রাজনৈতিক, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইত্যাদি। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে রাজনীতির সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলােচনা করা হয়।
ছয়. প্রতিষ্ঠানগত দিক থেকে : রাষ্ট্র একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রসহ আরও অন্যান্য সকল প্রতিষ্ঠান বা সংগঠন ও সংস্থা রয়েছে সেগুলাের যাবতীয় কার্যক্রম সম্পর্কে আন্তর্জাতিক সম্পন্ন আলােচনা করা হয়। অপরপক্ষে আন্তর্জাতিক রাজনীতির মুখ্য আলােচনার বিষয় হল রাষ্ট্রের যাবতীয় আন্তর্জাতিক কার্মকাণ্ড।
উপযুক্ত প্রধান পার্থক্যগুলাে ছাড়াও আরও কিছু পার্থক্য রয়েছে সেগুলাে নিম্নে আলােচনা করা হল।
প্রথমত : আন্তর্জাতিক সম্পর্ক মূলত আন্তর্জাতিক কিন্তু রাজনৈতিক বিষয়গুলাে এখানে গুরুত্ব পায়। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মূল প্রতিপাদ্য হল সাবভৌম রাষ্ট্রগুলাের রাজনৈতিক ও পররাষ্ট্রীয় দিক নিয়ে আলােচনা করা ।
তৃতীয়ত : আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিষয় কিন্তু আন্তর্জাতিক রাজনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম একটি বিষয়।।
চতুর্থত : আন্তর্জাতিক রাজনীতি নিজ রাষ্ট্রকেন্দ্রীক চিন্তাভাবনা বেশি করে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের কল্যাণে কাজ করে।
পঞ্চমত : আন্তর্জাতিক সম্পর্ক সাধারণত সরাসরি বিভিন্ন নীতি প্রণয়ন করে অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি পরােক্ষভাবে বিভিন্ন নীতি নির্ধারণ করে থাকে।
ষষ্ঠত : আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা প্রতিনিয়ত পরিবর্তনশীল। এখানে বিশ্বের চলমান এবং সাম্প্রতিক বিষয়গুলাে গুরুত্ব পায়। আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন, আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ রূপ কেমন হতে পারে এগুলাে নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলােচনা করে। অপরপক্ষে আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের সরকারের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক বিষয় নিয়ে আলােচনা করে।
সপ্তমত : আন্তর্জাতিক সম্পর্কে যুদ্ধবিগ্রহ সম্পর্কে বিস্তারিত আলােচনা করা হয়। যেমন যুদ্ধের। কারণ, যুদ্ধের প্রভাব ও ফলাফল, যুদ্ধ থেকে পরিত্রাণ লাভের উপায় ইত্যাদি আন্তর্জাতিক রাজনীতিতে গভীরভাবে আলােচনা করা হয় না।
অষ্টমত : আন্তর্জাতিক সম্পর্ক সার্বভৌম রাষ্ট্রগুলাের পারস্পরিক সাহায্য ও সহযােগিতা নিয়ে ব্যাপক আলােচনা করে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলােচনা করে।
পরিশেষে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি আমাদের দৈনন্দিন ও আন্তর্জাতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থায় প্রতিটি দেশই। এখন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তিগত দিক থেকে পূর্বের তুলনায়। অনেক বেশি একে অপরের দ্বারা প্রভাবিত এবং আন্তঃনির্ভরশীল। কিন্তু বিভিন্ন গােষ্ঠীর যােগাযােগের। অভাব, স্বার্থের সংঘাত, ভুল বুঝাবুঝি প্রভৃতি কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি মােকাবেলায় বর্তমানে মানব সভ্যতার যে তীব্র সংকট দেখা দিয়েছে তা দূর করার। একমাত্র পথ আন্তর্জাতিকতার পথ। কাজেই এক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক। পাঠের গুরুত্ব অপরিসীম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy