দাঁড়িয়ে থেকে প্রসাব?
2 Answers
হুযায়ফাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সম্প্রদায়ের ময়লার স্তুপের নিকট গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর পানি আনালেন এবং মোজা মাসাহ্ করলেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুসাদ্দাদ আরো বর্ণনা করেছেনঃ হুযায়ফাহ্ (রাঃ) বলেন, (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পেশাব করবেন বুঝতে পেরে) আমি পেছনের দিকে সরে যেতে থাকলাম। তিনি আমাকে ডাকলেন। এমনকি আমি তাঁর পায়ের গোড়ালির নিকট ছিলাম বা তার পিছনে এসে দাঁড়ালাম।
(সহীহঃ বুখারী ও মুসলিম।)
হাদীস থেকে শিক্ষাঃ
১। কারণ বশতঃ দাড়িয়ে পেশাব করা জায়িয।
২। মুকীম অবস্থায় মোজাদ্বয়ের উপর মাসাহ্ করা শারী‘আত সম্মত।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ২৩)
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রশাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রশাব করার আদেশ দিয়েছেন। দাঁড়িয়ে প্রশাব করা নিষেধ সম্পর্কে আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, যে লোক তোমাদেরকে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রশাব করেছেন, তার কথা তোমরা বিশ্বাস কর না। তিনি সব সময় বসেই প্রশাব করতেন। উমর (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে প্রশাব করতে দেখেন। তিনি বলেনঃ হে উমর! দাঁড়িয়ে প্রশাব কর না। 'উমার বলেন', অতঃপর আমি আর কখনো দাঁড়িয়ে প্রশাব করিনি। উমর (রাঃ) আরো হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি ইসলাম গ্রহণ করার পর কখনও দাঁড়িয়ে প্রশাব করিনি। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ দাড়িয়ে প্রশাব করাটা একটা বেয়াদবী। জনাব! কেউ যদি দাঁড়িয়ে থেকে প্রশাব করে তারপর পানিও নিলো তারপর অজু করে নামাজ পড়তে গেলো তাহলে তার নামাজ হবে। কিন্তু ইসলামে পরিপুর্ণ ভাবে প্রবেশ না করায় অর্থাৎ হযরত মুহাম্মদ (সাঃ) এর সুন্নত অমান্য করায় নামাজ কবুল নাও হতে পারে। দাঁড়িয়ে প্রশাব একটি মারাত্মক বদঅভ্যাস। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে রয়েছে এই বিষয়ে কঠিন নির্দেশনা। তাই সকলের উচিত আল্লাহ তায়ালার হুকুম এবং হযরত মুহাম্মদ (সাঃ) এর সুন্নত মেনেই ইবাদত করা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy