প্রাপ্তবয়ষ্ক কারো প্রসাব শরীরে লাগলে পাপ হবে কী?
3 Answers
না, এমন কথা নেই তবে উক্ত স্থান নাপাকি লেগে যাওয়ায় তা নাপাক হয়ে যাবে।যদিও তা ছোট বাচ্চার পেশাব হোকনা কেন।
প্রাপ্তবয়ষ্ক কারো প্রসাব শরীরে লাগলে পাপ হবে না। তবে তা থেকে পবিত্রতা অর্জন না করে নাপাকী অবস্হায় থাকলে পাপ হবে। অনেক সময় ছোট বাচ্চাকে কোলে নিলে তারা গায়ে প্রসাব করে দেয়। ফলে শরীর নষ্ট হয়ে যায়, নামাজ পড়া যায় না এমন ওজর দেখিয়ে নামাজ থেকে বিরত থাকা যাবেনা। ছোট বাচ্চা অাথবা বয়ষ্ক প্রাপ্ত কোনা মানুষের প্রসাব শরীরে ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভাবে লাগলে কোন পাপ হবেনা। শরীরের কোথাও প্রসাব লাগলে সেই স্থান জাহান্নামের অাগুনে পুড়বে- কথাটি সত্য নয়। হাদিসে প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকা সম্পর্কে হান্নাদ ইবনু সাররী (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমনি সময় তিনি বললেনঃ এ দু’টি কবরের লোককে আযাব দেওয়া হচ্ছে। কোন কবীরা গুনাহর কারণে আযাব দেওয়া হচ্ছে না। এরপর তিনি কবর দু’টির দিকে ইংগিত করে বললেনঃ এই যে, কবরের অধিবাসী, সে তার পেশাবের ফোঁটা হতে বেঁচে থাকত না। আর এই যে কবরের অধিবাসী, সে চুগলি করে বেড়াত। তারপর তিনি একটি খেজুরের তাজা শাখা আনতে বললেন। তিনি তা দু’ভাগে বিভক্ত করলেন এবং উভয় কবরের উপর একটি করে শাখা পুঁতে দিলেন। তারপর বললেনঃ আল্লাহ তা’আলা হয়ত শাখাগুলো না শুকানো পর্যন্ত এদের আযাব হালকা করে দেবেন। (সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ৩১)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy