1 Answers

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন রাসুল (স) রাতের বেলা এতবেশি এবাদত করতেন যে তার পা মোবারক ফুলে যেতো। আমি তাকে বলতাম। হে আল্লাহর রাসূল আপনার অগ্র_পশ্চাতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়া সত্বেও আপনি কেন এত কষ্ট করছেন? জবাবে তিনি বলতেন, আল্লাহ আমাকে মাগফিরাতের সম্মান দিয়েছেন,তাহলে আমি কি শোকর আদায় করবোনা? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবো না? (বুখারী)

2623 views Answered

Related Questions

Next steps