বিতর সালাত হঠাৎ করে ছুটে গেলে কি কোনো গুনাহ হবে?
আমি গতকাল রাতে এশার নামাজ পড়ে তারপর শুধু সুন্নাত পড়েই বেরিয়ে আসি। আর, ভেবেছিলাম বিতর বাসায় এসে পড়ব। কিন্তু; পরে আর মনে ছিল না। কথাটা আজকে সকালে মনে পড়ল। এতে কি আমার কোনো গুনাহ হবে? আর, এখন আমি কী করব?
2846 views
1 Answers
যেহেতু আপনি তা ইচ্ছা করে করেন নি তাই আপনার কোন গোনাহ হবে না। কারণ এ উম্মতের বিস্মৃতিকে আল্লাহর রাসূল সা. ক্ষমাযোগ্য বলে ঘোষণা করেছেন। আপনার উচিত হবে আজ উক্ত ছুটে যাওয়া বিতর নামায কাযা করে নেওয়া। এবং পরবর্তীতে এমন না করা। -আলমু’জামুল কাবীর লিত তবারানি; হা. নং ১৪৩০, ফাতহুল বারী ১২/১৬০ফাতাওয়া শামী ২/৫৩৩, ফাতাওয়া আলমগীরী ১/১২৪
আশাকরি আপনার উত্তর পেয়েছেন।
2846 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy