3 Answers

যৌন উত্তেজনা কমানোর উপায়:-


১. পছন্দের কাজ – দৈহিক উত্তেজনা দমনের সবচেয়ে বড় হাতিয়ার, ভালো লাগার কাজ। যেমন বই পড়া, গান শোনা, কবিতা লেখা, গার্ডেনিং ইত্যাদি। প্রথম ১০-১৫ মিনিট নিজের পছন্দের কাজের মধ্যে কাটিয়ে দিতে পারলে, শারীরিক উত্তেজনা দমন করা যায়। 


 ২. বাড়ির কাজ – শারীরিক উত্তেজনার কারণে মনস্থির করা মুশকিল হয়ে পড়ে। সে সময় ঘরের অন্য কোনও কাজে লিপ্ত হয়ে যেতে পারলে ভালো। যেমন রান্নাঘর বা শোয়ারঘর গুছিয়ে নেওয়া, বাড়ির কোনও কিছু পরিষ্কার করা, আলমারি গোছানো, ঘর ঝাড় দেওয়া ইত্যাদি। ধীরে ধীরে মন অন্যদিকে ঘুরে যাবে। মিলনেচ্ছার কথা মাথা থেকে বেরিয়ে যাবে। 

 ৩. গল্প করা – মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য কারোর সাথে ফোনে গল্প জুড়ে দেওয়া যেতে পারে। তবে সে সময় বিপরীতলিঙ্গের সঙ্গে কথা না হওয়াই ভালো। হাতের কাছে কাউকে না পেলে, পরিবারের বড়, যাঁরা অবসরপ্রাপ্ত (সাধারণত ফোন করে যাঁদের সঙ্গে কথা বলার সময় পাওয়া যায় না। অথচ খোঁজখবর নেওয়া উচিত।) তাঁদের খোঁজখবর নিতে পারেন। মন অন্যদিকে ঘুরে যাবে। 

 ৪. এক্সারসাইজ় – উত্তেজনার সাময়িক প্রশমন ঘটানোয় ম্যাজিকের মতো কাজ করে শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ়। সেটা সাঁতার, সাইক্লিং বা হাঁটাও হতে পারে। 

 ৫. বাড়ির বাইরে যাওয়া – শারীরিক উত্তেজনা কাটানোর আরও একটা সহজ উপায়, বাইরে বেরিয়ে পড়া। বাজার-ঘাট, শপিং মল। কিছু না থাকলে, বাড়ির টুকিটাকি জিনিস কেনা, বাইরে খাওয়া-দাওয়া করা ইত্যাদি। 

 ৬. বিনোদন – অনেক সময় টিভি বা সিনেমা দেখলেও মন অন্যদিকে ঘুরে যায়। নিজের পছন্দের সিনেমা ল্যাপটপে দেখা যেতে পারে। 

 ৭. নিজের কাউন্সেলিং – (বিশেষত অল্পবয়সি ছাত্রছাত্রীদের জন্য) – যৌনতা কোনও অভূতপূর্ব বিষয় নয়। যৌনতা কোনও নিন্দনীয় পাপ কাজও নয়। যৌন তৃপ্তি কোনও অপরাধ নয়। জীবনে যৌনতারও প্রয়োজন আছে। কিন্তু অল্পবয়সে বিশেষত ছাত্রাবস্থায় যৌনেচ্ছা দমনের প্রয়োজন। কারণ যৌনতৃপ্তির দিকে একবার এগোতে শুরু করলে, এর কোনও শেষ নেই। তখন পড়াশোনা, ক্যারিয়ার সবই নষ্ট হতে শুরু করে শুধু যৌনতার কারণে। তাই ছাত্রছাত্রীদের প্রয়োজন নিজেদের কাউন্সেলিং করা। অর্থাৎ নিজেদের বোঝানো – সময় এলে, সবই হবে। কোনও কিছুই পালিয়ে যাচ্ছে না। ফলে নিজের ক্যারিয়ারটাকে আগে গুছিয়ে নেওয়া প্রয়োজন।

এই কনটেন্টটি কপি করা হয়েছে এখান থেকে।

7416 views Answered

যৌন উত্তেজনা কমানোর উপায়ঃ ১। কোনো কারণে লিঙ্গ উত্তেজিত হলে হাত বা অন‍্য কোনো বস্তু দ্বারা স্পর্শ করা যাবে না। হাত বা অন‍্য কোনো বস্তুর স্পর্শ না পেলে লিঙ্গ উত্তেজনা কমে যায়। ২। নিয়মিত নামাজ-রোজা পড়ুন। নামাজ-রোজা সকল প্রকার অশ্লীলতা থেকে বান্দাকে দূরে রাখে এবং যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করে। ৩। যৌন উত্তেজনা বৃদ্ধি করে এমন যেকোনো ঔষধ সেবন থেকে দূরে থাকুন। ৪। মধু, দুধ, কালোজিরা, কাঁচা রসুন, গরুর গোশত যৌন উত্তেজনা বৃদ্ধি করে। তাই যৌন উত্তেজনা কমানোর জন‍্য এসব খাওয়া সাময়িক বন্ধ রাখুন। ৫। বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না। ৬। অশ্লীলতার ধারে-কাছেও যাওয়া যাবে না। এভাবে যৌন উত্তেজনা কমানো, প্রশমিত বা নিয়ন্ত্রণ করা যায়। ধন‍্যবাদ।

7416 views Answered

যৌন উত্তেজনা কমানোর উপায় নিচে দেওয়া হলো 1. সব সময় কোন কাজে ব্যাস্ত থাকুন এতে যৌন উত্তেজনা কমবে। 2. পরিবারের সঙ্গ দিন এবং লোকজনের সাথে মিলেমিশে থাকুন। 3. শারীরিক উত্তেজনার সময় আপনি মন শান্ত করুন এবং কোন কাজে মনোনিবেশ করুন। 4. একজন বন্ধু নির্বাচন করুন যার সাথে আপনি কথা বলতে পারেন। 5. পর্নোগ্রাফি থেকে বিরত থাকার চেষ্টা করুন। 6. যৌনতা ও যৌন আলোচনা সম্পর্কে বিরত থাকুন। 7. সকালে উঠে ব্যায়াম করুন এতে মন ফ্রেশ থাকবে এবং উত্তেজনা কমবে।

7416 views Answered

Related Questions

Next steps