ফেইসবুকে পেইজের ধরণ কী পরিবর্তন করতে পারবো?

আমার ফেইসবু পেইজ টি আছে "শুধু মজার জন্য" এখন এটি পরিবর্তন করে "বই" নিয়ে যেতে যাই? আমি কি এটা পরিবর্তন করতে পারি?
2714 views

2 Answers

আপনাকে পেইজ ক্যাটাগরি পরিবর্তন করতে হবে । fun page থেকে Books and magazine এ আনতে হবে । এবং পেইজের নাম পরিবর্তন করে একটা মানসম্মত নাম দিতে হবে । এবং পেইজের username টা পেইজের নামের সাথে মিল রেখে দিলে ভালো হয় ।

2714 views Answered
পারবেন। ফেসবুক পেজের ধরন পরিবর্তন করতে হলে আপনাকে ক্যাটাগরী পরিবর্তন করতে হবে।

যেভাবে করবেনঃ

কম্পিউটার দিয়ে প্রথমে আপনার ফেসবুকে লগইন করে যে পেজের ক্যাটাগরী পরিবর্তন করতে চান সে পেজে চলে যান।

তারপর কভার পেজের ছবির নিচে About নামের একটি অপশন আছে তাতে ক্লিক করলে নিচের ছবির অনুরুপ কিছু অপশন পাবেন। image

About থেকে ক্যাটাগরীতে যেখানে ব্লগার লেখা দেখছেন তার একটু ডানপাশে মাউসের কার্সর নিলেই নীল রঙের এডিট অপশন আসবে। image

এডিট অপশনে ক্লিক করার পর ক্যাটাগরী নির্বাচনের জন্য দুইটি বক্স পাবেন। একটি হচ্ছে মেইন ক্যাটাগরী আর নিচেরটি হচ্ছে তার সাব ক্যাটাগরী। image

সঠিকভাবে ক্যাটাগরী ও সাব ক্যাটাগরী নির্বাচনের পর সেভ চেঞ্জ বাটনে ক্লিক করুন। ব্যাস এবার দেখুন আপনার পেজের ক্যাটাগরী সফলভাবে পরিবর্তিত হয়ে গেছে। image

2714 views Answered

Related Questions

Next steps