4 Answers

সমবায় সমিতি মানে সকল সদস্য মালিক। (তথ্যসূত্র) এখানে সাবাই মালিক হয়ে থাকে।

6329 views Answered

সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিতভাবে কোনো কাজ করার প্রচেষ্টা বা সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার চেষ্টা।সম্মিলিত বা যৌথ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার চিন্তা থেকে সমবায় সমিতির উৎপত্তি হয়েছিল।তাই,নিজেদের অর্থনৈতিকভাবে উন্নতি লাভের জন্য সমবায় আইনের আওতায় গড়ে তোলা সংগঠনকে সমবায় সমিতি বলে। একই শ্রেণি বা পেশার মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্য একত্রিত হয়ে সমবায় সমিতি গড়ে তোলে।সমবায় সমিতির সদস্যদের সবার সমান অধিকার থাকে।তবে সমবায় সমিতিতে মোট কতজন সদস্য থাকবে,তা নির্দিষ্ট করে সমবায় আইনে বলা হয়নি।

6329 views Answered

(International Co-operative Alliance) তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষে অংশীদারিত্ব ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে।

6329 views Answered

সম্মিলিত উদ‍্যোগে কোনোকিছু গড়ে তোলার প্রয়াস, দলবদ্ধ উদ্যোগ, সম্মিলিত বা যৌথকর্মপ্রচেষ্টাকে সমবায় বা Cooperation বলে। বিভিন্ন ব‍্যবসায় প্রতিষ্ঠানের একত্র হওয়াকেও Merger বা সমবায় বলে। সমবায় সমিতি (Co-op): পরস্পরকে সাহায‍্য করার জন‍্য যৌথভাবে গঠিত ও পরিচালিত ব‍্যবসায় প্রতিষ্ঠানকে সমবায় সমিতি বা Cooperative Society বলে। ইংরেজিতে সংক্ষেপে Co-op বলা হয়। সূত্রঃ বাংলা ইংরেজি ডিকশনারী।

6329 views Answered

Next steps