ফেমিকন পিলের মোট ২৮ টি পিল খাওয়ার সম্পর্কে জানতে চাই?
1 Answers
সাধারণত মাসিকের প্রথম দিন থেকে পঞ্চম দিনের মধ্যে যে কোনও দিন পিল খাওয়া শুরু করা যেতে পারে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার পর নির্দিষ্ট নিয়মের পিলটি খেতে হবে। পর পর প্রতিদিন ২১ দিন ২১ টি পিল খেতে হবে। তারপর এক সপ্তাহ বন্ধ রেখে আবার(পরবর্তীতে যদি বাচ্চা নিতে না চান) নতুন প্যাকেট শুরু করতে হবে। কোন একদিন ভুলে গেলে পরদিন দুটো পিল এক সাথে খেতে হবে।
উদাহরণস্বরূপ:- আপনার মাসিক শুরু হবে ২তারিখে তাহলে ঐ ৩/৪ তারিখ হতে ২১ টি পিলের প্রথম তীর চিহ্ন থেকে খাওয়া শুরু করতে হবে। ৩/৪ থেকে ২৩/২৪ তারিখ পর্যন্ত ২১ টি সাদা পিল খাওয়ার পর ১ সপ্তাহ পিল খাওয়া বন্ধ রাখবেন এই সময়ের মধ্যে মাসিক হতে পারে। যদি ২/৩ দিনের মধ্যে মাসিক শুরু না হয় তাহলে খয়েরী রংগের আয়রন পিল খাওয়া শুরু করতে হবে। এই খয়েরী পিল খাওয়া কালিন মাসিক শুরু হতে পারে (যদি বাচ্চা নিতে না চান) তখন একই নিয়মে আবার নতুন পাতার ২১ টি পিল খাওয়া শুরু করতে হবে ।
বিশেষ দ্রষ্টব্য :- খয়েরী রংগের পিল খাওয়াকালিন সহবাস করবেন না কারণ এ সময় মাসিক হতে পারে তাছাড়া এই খয়েরী পিল গুলো জন্মনিয়ন্ত্রন করে না কেনো না এসব আয়রনের পিল।তবে যদি খয়েরী রংগের পিল খাওয়াকালিন বা খাওয়ার পর মাসিক শুরু না হয় তাহলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিকে যোগাযোগ করবেন অথবা ভিটামিন ও আয়রন ফলিক এসিড এর মেডিসিন গুলো নিবেন আসা করি এসব মেডিসিন নিলেই ৩/৪ দিনের মধ্যেই মাসিক /মিন্স হবে।
আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy