মনে কর আজকে ২৫তারিখ থেকে ফেমিকন পিল খাওয়া শুরু করলে কি কোন সমস্যা হবেআর আমি যদি আজকে ১টা সাদা পিল খাব পরদিন থেকে বাদামি পিল খাওয়াতে পার?
1 Answers
না । সাদা পিল খাওয়ার পরেরদিন বাদামী পিল খাওয়ার নিয়ম নেই। এই ফেমিকন পিল মাসিকের ১ম/২য় দিন থেকে খাওয়ার নিয়ম। এই পিল মাসিক চলাকালিন অবস্তায় খাওয়া শুরু করতে হবে যদি মাসিক শেষ হওয়ার কয়েক দিন পর এই পিল খান তবে মাসিকে অনিয়ম হতে পারে তাই। ফেমিকন পিল নিয়ম মেনে সেবন করবেন।
উদাহরণ দিয়ে আমি আপনাকে নিয়ম টি ভালো করে বুঝিয়ে বলছি
উদাহরণস্বরূপ:- মনে করেন আপনার মাসিক শুরু হবে ২ তারিখে তাহলে ঐ ২ তারিখ হতে ২১ টি সাদা পিলের প্রথম তীর চিহ্ন থেকে খাওয়া শুরু করতে হবে। ২ থেকে ২২ তারিখ পর্যন্ত ২১ টি সাদা পিল খাওয়ার পর ২৩ তারিখ হতে বাদামী রংগের পিল খাওয়া শুরু করতে হবে। এই বাদামী রংগের ৭ টি পিল খাওয়া কালিন মাসিক শুরু হতে পারে এবং ঐ মাসিক চলাকালিন বাদামী রংগের ৭ টি পিল খাওয়া শেষ করতে হবে ২৯ তারিখ পর্যন্ত যখন বাদামী রংগের ৭ টি পিল খাওয়া শেষ হলো (যদি বাচ্চা নিতে না চান) তখন একই নিয়মে আবার নতুন পাতার ২১ টি পিল খাওয়া শুরু করতে হবে আর একই নিয়মে বাদামী রংগের ৭ টি পিল খেতে হবে।
তাই আমি বলবো আপনি ফেমিকন পিলের নিয়ম অনুযায়ী আপনার মাসিক যেদিন শুরু হবে সেই দিন থেকে একটি করে পিল রাতে খাবার পর ১ টি সাদা পিল নিয়ম মেনে খেতে থাকুন যত দিন বাচ্চা নিবেন না ততদিন সেবন করবেন নিয়মিত। একটি পিল খেতে ভুলে গেলে পরের দিন একসাথে দুই টি পিল খাবেন মিস হওয়া পিল টি সহ।
বিশেষ দ্রষ্টব্য :- বাদামী রংগের পিল খাওয়াকালিন সহবাস করবেন না কারণ এ সময় মাসিক হতে পারে। যদি বাদামী রংগের পিল খাওয়াকালিন বা খাওয়ার পর মাসিক শুরু না হয় তাহলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিকে যোগাযোগ করবেন।
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy