শরীর দূর্বল হয়ে গেছে সমাধান চাই?
4 Answers
আমিও রোগা ছিলা। আলহামদুলিল্ল্যা, এখন অনেক ভালো আছি। কোনো প্রকার ঔষধ সেবন করিনি। বলি, আপনার যদি বেশি খাওয়ার রুচি না থাকে তবে একটু জোর করে খাওয়ার চেষ্টা করুন। তানা হলে কম কম করে খাবেন। কিন্তু দিনে ৪-৫ বার ভাত খেতে হবে। এছাড়া দিনে কমপক্ষে ১ঘন্টা ঘুমাতে হবে। আর নিয়মিত ব্যয়াম করতে হবে। আশা করি সুফল পাবেন।
আপনি খাবার দিকে নজর দিন, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, গোশত, দুধ, ডাল বেশি করে খান। বাদাম, মৌসুমী ফল খাবেন নিয়মিত। এর সাথে ব্যয়াম করবেন রুটিন মেনে। আপনার সুন্দর স্বাস্থ্য কামনা করছি।
শারীরিক দুর্বলতা কাজের উৎসাহ একেবারে নষ্ট করে দেয় কিন্ত এই ধরণের শারীরিক দুর্বলতা কাটাতে প্রয়োজন আমাদের একটু সতর্কতা। সকালের সূর্যের আলো গ্রহন করুন। সকাল ৭ টায় সূর্যের আলোর মধ্যে যাওয়ার চেষ্টা করুন, এতে করে দেহে ভিটামিন ডি পৌছায় যা আমাদের দেহের হাড়ের গঠন সুগঠিত করার পাশাপাশি আমাদের শারীরিক দুর্বলতা কাটাতে সহায়তা করে।মাথা ঘোরানো কিংবা শরীরে শক্তি না পাওয়ার সমস্যা সমাধান করে। চা, কফি পান কমিয়ে দিন । চা, কফির ক্যাফেইন আমাদের শারীরিকভাবে দুর্বল করে তোলে । চা, কফি পান করলে তাৎক্ষণিকভাবে দেহে চাঙা ভাব এলেও এটি আমাদের দেহ পানিশূন্য করে ফেলে, যার ফলে আমাদের দেহে পানির চাহিদা বৃদ্ধি পায় ও আমরা দুর্বলতা অনুভব করি ।
মোটা হতে- ওজন বাড়ানোর জন্য আপনি কতগুলো জিনিস করতে পারেন I
১. যেমন,আপনি একবারে বেশি না খেয়ে অল্প পরিমানে বারে বারে খেতে পারেন I
২. ভাত, আলু এবং রুটি বেশি খেতে পারেন I
৩. প্রতিদিন ডিম এবং দুধ খেতে হবে I
৪. প্রচুর পরিমানে পানি খেতে হবে I
৫. Protein জাতীয় খাবার শাকসব্জি, মুরগি এবং মাছ খেতে হবে I
৬. সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়মিত exercise করতে হবে I
৭. রাতে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমানো উচিত
শরীর দূর্বল হওয়ার কারণ বিভিন্ন রকম। নিয়মিত পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ফলমূল খাবার খান। নিয়মিত বিশ্রাম নিন এবং সুষম খাবার খান। ৭-৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। মাল্টিভিটামিন সাপ্লিমেন্টারী গ্রহণ করতে পারেন। মোটা হওয়ার জন্যে নিম্নোক্ত কিছু কাজ করুন। • স্বাস্থ্যকর ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন। তিন বার খাদ্য গ্রহণ করুন। নিয়মিত শাক সবজি খান। মাছের কলিজা, লাল মাংস, বৃক্ক, ডিম ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করুন।৭-৮ ঘন্টা পরিমিত ঘুমানোর চেষ্টা করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। • ওজন বাড়াবার জন্য একটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy