1 Answers

ইকামতের বাক্যগুলো একবার বা দুইবার উভয় ভাবেই বলতে পারবেন। কিন্তু দুইবার বলার পক্ষেই হানাফী মাজহাব। ইকামতের কালেমাগুলো একবার করে বলতে হবে এমন নির্দেশ হাদিসে এসেছে। কুতায়বা (রহঃ) আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, আযানের কালোমাগুলো দুইবার বলতে এবং ইকামতের কালেমাগুলো একবার করে বলতে বিলাল (রাঃ) কে নির্দেশ দেওয়া হয়েছিল। (সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ১৯৩ হাদিসের মানঃ সহিহ) আযানের শব্দগুলো দুই বার এবং ইকামতের শব্দগুলো বেজোড় বলার নির্দেশ দেওয়া হল। (সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৫৭৯ হাদিসের মানঃ সহিহ)

2692 views Answered

Related Questions

Next steps