আবহাওয়া কাকে বলে?

#সাধারণ জ্ঞান #শিক্ষা+শিক্ষা প্রতিষ্ঠান
6130 views

5 Answers

কোন স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।

6130 views Answered

কোনো এলাকার বা অঞ্চলের স্বল্প সময়ের গড় বায়ুমন্ডলীয় অবস্থাকে আবহাওয়া বলে।সাধারণত কোনো এলাকার গড় বায়ুমন্ডলীয় অবস্থা বলতে ঐ এলাকার বায়ুপ্রবাহ, তাপ, চাপ, বৃষ্টিপাত এবং আর্দ্রতার সামগ্রিক ফলকে বোঝায়।আর তাই কোনো এলাকার খুব কম সময়ের বায়ুপ্রবাহ, তাপ, চাপ, বৃষ্টিপাত এবং আর্দ্রতার গড় অবস্থাকে আবহাওয়া বলে।

6130 views Answered

আবহাওয়া বা Weather হলো কোন স্থান বা এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় বা পারিপার্শ্বিক অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কখনও কখনও কোনো নির্দিষ্ট এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেও আবহাওয়া বলা হয়। আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার উৎপত্তি ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।

6130 views Answered
  • আবহাওয়াঃ ভূপৃষ্ঠে নির্দিষ্ট কোনো স্থানের সূর্যোদয়, সূর্যাস্ত, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহের গতি, প্রকৃতি প্রভূতির বিবরণকে আবহাওয়া বা ওয়েদার (weather) বলে। ধন্যবাদ।
6130 views Answered

আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কখনও কখনও কোনো নির্দিষ্ট এলাকার স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থাকেও আবহাওয়া বলা হয়। আবার কোনো স্থানের দীর্ঘ সময়ের আবহাওয়ার উৎপত্তি ভিত্তিতে তৈরি হয় সে স্থানের জলবায়ু। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।

6130 views Answered

Related Questions

Next steps