আমার বউয়ের যৌনিতে ছোট ছোট কিছু বের হইছে খুব চুলকাই?

আমার বউয়ের যৌনিতে ছোট ছোট কিছু বের হইছে খুব চুলকাই,,কেন এই সব বের হলো বলবেন দয়া করে,,,এবং কি করলে বা কি ঔষধ খেলে ভালো হবে জানাবেন,,,,।
2703 views

1 Answers

ইহা ফাংগাল সংক্রান্ত ইনফেকশন।  যৌনাঙ্গের চুলকানি বা হওয়ার অন্যতম কারণ। সাধারণত Candida Albicans, এই ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু ল্যাকলোব্যাসিলাস নামে উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু এন্টিবায়োটিক খেলে, গর্ভাবস্থায়, দুশ্চিন্তাগ্রস্থ থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্যাভাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, ফলে ঈস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয়।

এর জন্য পরিষ্কার পানিতে ২-তিনটি নিমপাতা ফেলে ফুটিয়ে ঠান্ডা করে নিন। পাতাগুলি তুলে নিয়ে ওই নিমের জল দিয়ে যোনি, ভালভা ভাল করে ধুয়ে নিন। দিনে একবার করলেই যথেষ্ট কিন্তু টানা বেশ কয়েকদিন করবেন। 

এবং ফাংগিসন ক্রিম ক্রয় করবেন দাম ৪০ টাকা ।দিনে দুইবার ব্যবহার করবেন  গোসলের পর ও রাতে  ।

 পরবর্তীতে এই   সমস্যার বেশি হলে  অবশ্যই  একজন   চর্ম ও  যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না  । কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে।

2703 views Answered

Related Questions

Next steps