দুই ব্যক্তির ভিতরে কথা বন্ধ রাখা কখন জায়েজ
2743 views

1 Answers

যখন সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত একটি হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন,
সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তাঁর আরশের ছায়াতলে স্থান দান করবেন যেদিন তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না; ১. ন্যায়পরায়ণ শাসক, ২. আল্লাহর ইবাদতে মগ্ন যুবক, ৩. এমন ব্যক্তি, যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত থাকে, ৪. এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তারা পৃথক হয়, ৫. এমন ব্যক্তি যে নিভৃতে আল্লাহর ইবাদত করে এবং তাঁর ভয়ে অশ্রু ঝরায়, ৬. এমন ব্যক্তি, যাকে কোন সম্ভ্রান্ত বংশের নারী পাপকাজে আহবান করে প্রত্যাখ্যান করে বলে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, ৭. ঐ ব্যক্তি, যে এতই গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে।’ ( সহীহ বুখারী: হা নং ৬৬০; সহীহ মুসলিম: হা. নং ১০৩১)

عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه


2743 views

Related Questions