ব্লাকহেডস ও লোম দূর করার উপায়?

ব্লাকহেডস ও মুখ এবং হাত পায়ের লোম দূর করতে কার্যকরী ঘরোয়া উপায় বলুন। গুগল করে উত্তর দেবেন না।
2940 views

1 Answers

নিচের টিপস গুলো নিয়ম মেনে চলতে পারেন। টিপস ১ → ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ মধু, ১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি ব্লাকহেডস দূর করতে কার্যকরী। টিপস ২ → বেশন 1 চা চামচ, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে ,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অবাঞ্চিত লোম দূর করার উপায়। → লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। মুখের লোম দূর করা ও লোমের ঘনত্ব কমাতে লেবুর রসের জুড়ি নেই। চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকের রোমকূপ থেকে লোম দূর হতে সহায়তা করে। এই স্ক্রাবটি তৈরি করতে লাগবে ৩ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ পানি। প্রথমে সব উপাদান একসাথে মিশিয়ে একটি মিশ্রন তৈরি করুন। ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এই মিশ্রণ মুখের ত্বকে লাগান। ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর মুখ ধোয়ার সময় ভালোভাবে ঘষে তুলুন। এতে লোম দূর হবে। সপ্তাহে অন্তত ৩ দিন এভাবে করুন। দ্রুত মুখের লোম থেকে মুক্তি পাবেন।

2940 views Answered

Related Questions

Next steps