কি ভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পাড়ব?
আমি ২০২০ সালে এসএসসি পরিক্ষা দিব। ১ বছর ভালোমত পড়ালেখা করি নাই। আমি পার্ট টাইম চাকরি করি।এখন চাই ভাল রেজাল্ট করতে।কিভাবে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করতে পাড়ব।আমি কমার্স এর ছাত্র
2543 views
1 Answers
আপনাকে কিছু নিময় বলছি যে গুলা ফলো করলে রেজাল্ট ভালো হবে ঃ
- প্রতিদিন নিয়ম করে পড়ুন।
- যেহেতু আপনি পার্ট টাইম চাকুরী করেন তাই রাতে ও ভোর বেলার সময় টাকে কাজে লাগান।
- বোর্ড বই গুলা ভালো করে পড়ুন একাউন্টিং এর জন্য কমন অংক গুলা করুন যে গুলা শিখলে অংক করে রেখে আশা যায়।
- সময় নষ্ট করবেন না তাহলে আপনি বিপাকে পড়বেন।
- প্রতিদিন ভোর ৬ টা থেকে স্কুল/প্রাইভেট/কাজে যাওয়ার ৩০ মি. আগে পর্যন্ত পড়বেন।
- স্কুল/প্রাইভেট/কাজ যখন শেষ হবে দেরি না করে বাড়ি ফিরে ৩০ মি. পর পড়তে বসবেন। এখন শীত এর রাত এই সময় রাত ১১ টা পর্যন্ত পড়বেন।
- স্কুলে/প্রাইভেট এর দেওয়া পড়া গুলা নিয়মিত করবেন।
- কোন ভাবেই আড্ডা,ফেসবুকিং,ঘোরাঘুরি তে সময় নষ্ট করবেন না।
নিজের চাহিদা মত রুটিন বানিয়ে নিন,রুটিন এ এক টানা ১ ঘন্টার বেশি পড়া রাখবেন না। এই ভাবে পড়তে থাকুন বছর শেষ আপনি বিজয়ী হবেন।
2543 views
Answered