আমি খুব গরিব।সবাই একটু পরামর্শ দিন কোন লাইনে পড়লে ভালো হবে কলেজ না পলিটেকনিক।আসলে আমার একটা চাকুরীর খুব দরকার
3430 views

2 Answers

জেনারেল বা পলিটেকনিক যেই লাইনেই আপনি ভালোভাবে পড়াশুনা করবেন, সেই লাইনেই আপনি উন্নতি করতে পারবেন। তবে আপনার জন‍্য আমার পরামর্শ হচ্ছেঃ পলিটেকনিক লাইনে আপনি পড়াশুনা করেন। এ লাইনে পড়াশুনা করলে সহজেই ভালো ক‍্যারিয়ার গড়ার দারুন সম্ভাবনা রয়েছে। পলিটেকনিক বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করলে খুব সহজেই বেকারত্ব দূর করা যায়। জেনারেল লাইনে পড়াশুনা করে অনেক মেধাবী ছেলে-মেয়েরা প্রতিযোগিতার ভিড়ে চাকরি পাচ্ছে না। আবার চাকরি পেলেও ভালো বেতন পাচ্ছে না। যেখানে পলিটেকনিকে কম মেধা নিয়ে পড়াশুনা করেও ছেলে-মেয়েরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নিচ্ছে। পলিটেকনিক লাইনে পড়াশুনা করলে আপনি চাকরি খু়ঁজবেন না, চাকরি আপনাকে খুঁজবে। ধন‍্যবাদ।

3430 views

আপনি জেনারেল এ পড়লেই আপনার জন্য ভালো হবে। যদি জেনারেলে আপনি ভালো করে পড়তে পারেন তাহল আশাকরা যায় আপনি জীবনে হয়ত অনেক কিছু করতে পারবেন। এবং পড়াশোনার খরচ ও পলিটেকনিক এর চেয়ে কম। এবং আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি একটা পার্টটাইম চাকরিও করতে পারবেন।

3430 views

Related Questions