হস্ত মৈথুন ছাড়া প্রসংগে?
1 Answers
পরামর্শের ক্ষেত্রে আমি বলবো, আপনার স্ত্রীকে বুঝানোর চেষ্টা করুন যে আপনি যৌন মিলন ছাড়া থাকতে পারছেন না। তিনি যদি যৌন মিলনে পূর্ণ তৃপ্তি না পান, সেক্ষেত্রে এর প্রতি অনীহা জন্মানোটাই স্বাভাবিক। তাই মিলনের সময় তাকে পূর্ণ তৃপ্তি দিতে চেষ্টা করুন। তাকে যৌন মিলনের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করুন। রোমান্টিক করে তুলুন সময়টাকে। তবে সেটা যেন জোরপূর্বক না হয়। মনে রাখবেন_ জোরপূর্বক যৌন মিলন করার চেষ্টা করলে তার অনীহা আরও বেড়ে যাবে। প্রয়োজনে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। আপনি নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। হস্তমৈথুনের ইচ্ছে জাগলে তৎক্ষণাৎ অন্য মনস্ক হয়ে যান বা কোন একটা কাজে জড়িয়ে পড়ুন। শারীরিক পরিশ্রম করতে পারেন। হাতের কাছে কোন কাজ না পেলে শারীরিক ব্যয়াম শুরু করুন। প্রয়োজনে রোযা রাখুন। রোযা রাখলে যৌন ইচ্ছা সাময়িক ভাবে কমে যায়। কিন্তু কোনভাবেই হস্তমৈথুন চালিয়ে যাবেন না। মনে রাখবেন_ মানুষ অভ্যাসের দাস। তাই অভ্যাস পরিবর্তন না করতে পারলে, কোন ভাবেই এটা এড়ানো সম্ভব নয়। উপরে উল্লেখিত বিষয়গুলো মেনে চলতে পারলে হস্তমৈথুন এড়ানো সম্ভব হবে। তাই উক্ত বিষয় গুলো মেনে চলার চেষ্টা করুন। আশা করি হস্তমৈথুন ছেড়ে দিতে পারবেন। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy