কেন এমনটা হয়?

রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে আমাকে দুষ্ট জ্বীন আমার সাথে এসে আমাকে ভয় দেখায় যাকে গ্রামের ভাষায় বুবা ধরা বলে।আচ্ছা আমাকেই কেন মাঝে মাঝে এই বুবা দুষ্ট জ্বীন ধরে আর এ থেকে চিরতরে পরিত্রান পাবার কোনো উপায় আছে কী??
2499 views

2 Answers

পাক পবিত্র হয়ে অযু করে ঘুমাতে যান। ঘুমানোর সময়, আয়াতুল কুরসী ১ বার, সূরা কাফিরুন ১ বার, সূরা ইখলাস ১ বার, সূরা ফালাক ১ বার, ও সূরা নাস ১ বার করে পড়ে ঘুমান। সব গুলো সূরার শুরুতেই বিসমিল্লাহ পড়ে নিবেন। ও ডান কাত হয়ে ঘুমাবেন। আশা করি সমস্যাটা থাকবে না।

2499 views Answered

বোবা থেকে পরিত্রাণের জন্য আপনি নিম্নোক্ত কাজগুলো করার চেষ্টা করুন। 

  • ঘুমানোর আগে দরুদ শরীফ পড়ুন।
  • ঘুমানোর আগে পবিত্র কুরআনুল কারীমের যে কোন সূরা থেকে আয়াতে পাক পাঠ করুন। সূরা বাকারা, ইখলাস অথবা ইয়াসীনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে।
  • ঘুমানোর আগে আয়াতুল কুরসী পাঠ করুন। এটি অত্যন্ত কার্যকরী।
  • রাসূলে পাক (সঃ) অথবা কোন নবী উছিলায় ঐ পরিস্থিতি থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ঘুমানোর আগে অযু করে শোয়ার অভ্যাস গড়ুন।
  • সবসময় ডান কাত হয়ে শোয়ার অভ্যাস গড়ুন।
  • আর ঘুমের দোয়া পড়ে তারপর ঘুমান।

→ইনশাআল্লাহ, আপনি এটির ওপর ভিত্তি করে আমল করুন। খুব ভালো ফল পাবেন।   

2499 views Answered

Related Questions

Next steps