2 Answers
যে সময় নামাজ পড়া হারাম এই সময় ব্যতিত যে কোনো সময়ে নফল নামাজ পড়তে পারেন। হাদীস সূত্রে জানা যায়, তিন সময়ে নামাজ পড়া নিষেধ। সাহাবী উকবা বিন আমের জুহানী (রা.) বলেন, ‘তিনটি সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতোক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়’।
সব সময়ে নফল নামাজ আদায় করা যায়না; বরং কিছু সময় এমন আছে যে সময়গুলোতে নফল আদায় করা মাকরুহ।হানাফী মাযহাব অনুযায়ী যে সময়গুলোতে নফল নামাজ আদায় করা যায়না,তা নিম্নরূপ।
(১) সূর্যোদয়ের সময়, সূর্যোদয় পর্যন্ত।
(২)দ্বিপ্রহরে, সূ্র্য ঢলা পর্যন্ত।
(৩) সূর্যাস্তের সময়,সূর্য ডোবা পর্যন্ত।
(৪)ফজর নামাযের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে ফজর নামায আদায় করা পর্যন্ত।
(৫)ফজর নামায আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত।আসর নামায আদায় করার পর সূর্যাস্ত পর্যন্ত।
(৬)মাগরীবের ফরজ নামাযের পূর্বে।
(৭)খতীব সাহেব খুতবা প্রদানের জন্য বের হওয়া থেকে নিয়ে নামায আদায় করা পর্যন্ত।
(৮)ঈদের নামাযের পূর্বে।
(৯)ঈদের নামায আদায় করার পর মসজিদে।
(১০)আরাফার ময়দানে দুই নামায একত্রকরণের সময়।
(১১)মুযদালিফায় দুই নামায একত্রকরণের সময়।
(১২) ফরজ নামাজের ইকামাত শুরু হলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy