3 Answers

অবশ্যই আছে এতে প্রচুর পানি মিনারেল ভিটামিন রয়েছে তাছাড়া উহা পেটের জন্য ভালো

2921 views Answered

শশার অনেক উপকারিতা রয়েছে। এটা প্রচণ্ড উপকারী একটি সবজি। কয়েকটি-

  • শশার ৯০ শতাংশ পানি হওয়ায় পানি শুণ্যতা দূরীকরণে এটি অত্যন্ত কার্যকরী। 
  • পানিত মত এটিও দেহের তাপ শোষণ করে শীতল রাখতে সাহায্য করে। 
  • শশা ভিটামিন এ, বি ও সি এর কিছু অংশ পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 
  • শশা ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এটি হজমে সাহায্য করে। 
  • ত্বকের সুস্থতায় শশাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বককে সতেজ ও সুন্দর রাখতে উপকারী। 
  • শশা কোলেস্ট্রল কমিয়ে দেহের অনেক রোগ হ্রাস করে। 
  • শশা খেলে মুখের ভেতরে দাঁত ও মাড়ির উপকার হয়।  দাঁত ও জিহবাও পরিষ্কার থাকে। 
  • ডায়াবেটিস ও কিডনির সমস্যা প্রতিরোধে শশা সাহায্য করে। 
2921 views Answered

★ শসার কিছু উপকারিতাঃ ১. ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ শসা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। ২. শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, শসার খোসায়ও স্টেরল থাকে। ৩. ওবেসিটি নিয়ন্ত্রণে শসা খুব উপকারী। ৪. কিডনি, ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শসা বেশ সাহায্য করে থাকে। ৫. এরেপসিন নামক অ্যানজাইম থাকার কারণে শসা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে। ৬. শসা বা শসার রস ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী। ৭. শসার রস আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী। ৮. মিনারেলসমৃদ্ধ শসা নখ ভালো রাখতে, দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে। ৯. ডাক্তারের পরামর্শনুযায়ী শসার রস খেলে আর্থ্রাইটিস, অ্যাগজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে। ১০.গাজরের রসের সাথে শসার রস মিশিয়ে খেতে পারেন, ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে।

2921 views Answered

Related Questions

Next steps