দীর্ঘদিন ইয়াবায় আসক্ত থাকারা কি নিজ ইচ্ছায় ঘরে থেকে এই নেশা থেকে বেরিয়ে আসতে পারে?

আমার স্বামী দীর্ঘ ৯ বছর ধরে আসক্ত।তার বয়স ৩৯।আমার বয়স ২২। সে প্রতিদিন ৪টা করে নেয়।  আমাদের বিয়ে হল ৫মাস।আমি আগে জানতামনা। এক সপ্তাহ হলো জানলাম।সে বলেছে সে ছেড়ে দিবে।আমি বিশ্বাস করেছি তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করছি।খারাপ ব্যবহার করিনি বন্ধুর মত পাশে আছি। সে তো হঠাৎ করে ছাড়তে পারবেনা তাই তাকে সেবনের সুযোগ দিচ্ছি।রাতে নিতে দেইনা।নামাজে তাগিদ দিচ্ছি।আগের চেয়েও অনেক বেশি ভাল ব্যবহার করছি তার খেয়াল নিচ্ছি। সে বলেছে সেবন না করলে তার ঘুম আসে, হাত-পা কামরায়,দূর্বল লাগে কিন্তু আমি দেখেছি সে ঘুমের মাঝে কাপে তবে সে ওটা স্বীকার করেনা  তাকে কি করে ঘরে রেখে ঠিক করা যাবে? এমন কি কোন খাবার আছে যা খেলে নেশা কাটবে? হাত-পা কামরানোর  জন্য কি করতে পারি? ঘুম, দূর্বলতা ও হাত পা কাপার জন্য কি করতে পারি? তাকে দূরে রেখে চিকিৎসা সম্ভব না। সে আমাকে অসম্ভব ভালবাসে আর আমিও। আমি তাকে ছাড়তে পারবনা। দয়া করে ভাল পরামর্শ দিয়ে উপকৃত করুন
2761 views

1 Answers

একজন স্ত্রীর যতটুকু করার সবটুকুই আপনি করছেন|আপনার স্বামীর ইচ্ছা থাকলে অবশ্যই নেশা ছাড়ানো সম্ভব|তবে তাকে কোন প্রেসার না দিয়ে ভালোবাসার মাধ্যমে নেশা থেকে দুরে সরানোর চেষ্টা করেন| নেশা ছাড়তে গেলে দূর্বলতা, শরীর কাঁপা প্রভূতি দেখা দিবেই|তাকে পর্যাপ্ত ঘুমাতে হবে|দিনের বেলা নেশা উঠলেই প্রচুর পানি দিয়ে গোসল করাবেন|এতে নেশাভাব কাটবে এবং শরীর সুস্থ্য থাকবে| ধীরে ধীরে নেশা গ্রহণের পরিমাণ কমাতে হবে|দিন ৪ টা খেলে ১৫ দিন পর থেকে ৩ টায় আনতে হবে|এভাবে সময় ধরে নেশা ছাড়তে হবে| এ সময় শারীরিক কিছু সমস্যা দেখা দিবে|তাই পুষ্টিকর খাবার খেতে হবে এবং মেডিসিন ডাক্তারের পরামর্শ নিতে হবে|

2761 views Answered

Related Questions

Next steps