আমার বয়স 17 বছর। আগে নিয়মিত হস্তমৈথুন করতাম।এখন সপ্তাহে 2 দিন হয়েই যায়?
আসসালামু আলাইকুম। আমার বয়স 17 বছর। 14 বছর থেকে হস্তমৈথুন করতাম। পরে 5 ওয়াক্ত নামাজ শুরু করার পর হস্তমৈথুন ছেড়ে দেয়ার চেষ্টা করি।কিন্তু এখন প্রাণপনে চেষ্টা করলেও গোসল করতে গেলে সপ্তাহে অন্তত 2 দিন হয়েই যায়। আবার কোনো দিন মনকে ধর্মীয় প্রভাব খাটিয়ে প্রবোধ দিতে পারলেও পরদিন হস্তমৈথুন হয়েই যায়। এভাবে চলতে থাকলে কি আমার সমস্যা হবে? আমি বিবাহিত জীবনে আমার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারব? আমি এই হস্তমৈথুনের বাজে অভ্যাস ছেড়ে দিতে চাই। কিন্তু পারছিনা। এদিকে আমার স্বাস্হ্য খারাপ হয়ে যাচ্ছে।খুব দুশ্চিন্তায় আছি।দয়া করে পরামর্শ দিবেন।
2915 views
1 Answers
আব্দুল্লাহ, আপনি হস্তমৈথুন ছাড়ার উপায় খূজছেন বলে আপনাকে সাধুবাদ জানাই এবং দোয়া করি এর থেকে সহসাই যেন বেরিয়ে যেতে পারেন। হস্তমৈথুনের সবচেয়ে বড় কুফল হচ্ছে এটি পুরুষের যৌনতার উপর মানসিক প্রভাব বিস্তার করে। মনের অজান্তেই আপনি শিখে যাবেন কিভাবে দ্রুত বীর্যপাত করতে হয় যা পরবর্তীতে আপনার বিবাহিত জীবনে খুবই ক্ষতিকর প্রভাব ফেলবে। কাজেই ভবিষ্যতের কথা ভেবে এখনি আপনার এই বদ অভ্যাস ত্যাগ করতে হবে। আপনি গোসল করতে গিয়ে অল্প সময় নিবেন এবং চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব গোসল শেষ করে বের হয়ে যেতে। আপনার এখন বাড়ন্ত শরীর। এখন আপনি পুষ্টিকর খাবার খাবেন এবং ব্যয়াম করবেন। আপনার সুন্দর জীবন কামনা করছি।
2915 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy