ব্যাখ্যা দিবেন প্লিজ?

৩১০ টি লিচু ৫০ জন ছেলেমেয়েদের ভাগ করে দেওয়া হল।প্রত্যক ছেলে ৫টি করে এবং প্রত্যক মেয়ে প্রত্যক ছেলের চেয়ে ২ টি লিচু বেশী পেল।ছেলে ও মেয়ের সংখ্যা কত?
3215 views

2 Answers

মনে করি,
ছেলের সংখ্যা= ক জন
সুতরাং, মেয়ের সংখ্যা=(৫০-ক) জন।
আবার,
ছেলেদের লিচুর সংখ্যা= (৫×ক)টি =৫ক টি
এবং মেয়েদের লিচুর সংখ্যা= ৭(৫০-ক) টি।
শর্তমতে,
৫ক+৭(৫০-ক)=৩১০
বা, ৫ক+৩৫০-৭ক=৩১০
বা,৫ক-৭ক=৩১০-৩৫০ [পক্ষান্তর করে]
বা,-২ক=-৪০
বা, ক=-৪০/-২
বা, ক=২০
অতএব,
ছেলের সংখ্যা=ক জন=২০জন।
মেয়ের সংখ্যা=(৫০-ক)জন
=(৫০-২০) 
=৩০ জন।
উত্তর: ছেলের সংখ্যা ২০ জন এবং মেয়েদের সংখ্যা ৩০ জন।

3215 views Answered

মেয়ের সংখ্যা ৩০ জন এবং ছেলের সংখ্যা ২০ জন প্রত্তেক মেয়ে দুইটি করে বেশি পায় অর্থাৎ প্রত্তেক মেয়ে পায় ৫+২=৭ টি করে। প্রত্তেক ছেলে পায়  ৫ টি করে।  ৩০ জন মেয়ে পাবে  (৩০*৭)=২১০ টি   ২০ জন ছেলে পাবে (২০*৫)=১০০ টি    মোট ছেলেমেয়ে  ৩০+২০=৫০ জন    লিচুর সংখ্যা  ২১০+১০০=৩১০ টি

3215 views Answered

Related Questions

Next steps