এমতাবস্তায় আমি কি করতে পারি?

আমার মাথায় অনেক খুকশী এবং চুল পড়ে যাচ্ছে? এখন যদি আমি নেড়া হই তাহলে কি আমার সমস্যার সমাধান পাব?শীতকালে নেড়া হওয়ার সুবিধা ও অসুবিধা দুটোই জানতে চাই? আর কি করলে আমার মাথার চুল পড়া বন্ধ হবে?[আমার বয়স 13 বছর]
2778 views

3 Answers

আপনার সমস্যাটা আমারও হয়েছিল। এমতাবস্তায় আপনি *ভিটামিন ই জাতীয় খাবার খাবেন *মাথায় পেয়াজ বেটে তার রস দেবেন।এতে চুল পড়া রোধ হবে। *মাথা ন্যারা করতে চাইলে করতে পারেন এতে চুল পড়া রোধ হবে ।তবে শীতে ন্যারা করার একটাই অপকারীতা মাথায় ঠান্ডা লাগবে ।তবে উপকারীতা হচ্ছে খুশকি চলে যাবে,চুল পড়া রোধ,নতুন চুল গজানোর একটা সুযোগ তৈরী হবে।

2778 views Answered

আপনার মাথায় অনেক খুশকি এবং চুল পড়ে যাচ্ছে? যেভাবে আপনার মাথার চুল পড়া বন্ধ করবেন এবং খুশকি দূর করবেনঃ

১। সপ্তাহে একদিন নিমপাতা বেটে চুলে লাগাবেন। তারপর ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে চুল নরম ও কোমল হবে।
২। রাতে ঘুমানোর সময় চুলে পেঁয়াজের রস মেখে ঘুমাবেন। সকালে ঘুম থেকে ওঠে তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে চুল মসৃণ হওয়ার পাশাপাশি নতুন চুলও গজাবে।
৩। সপ্তাহে একদিন পেয়ারা পাতা বেটে চুলে লাগাবেন‌। ঘন্টাখানেক পর তা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এতে চুল ঝলমলে হওয়ার পাশাপাশি স্থায়ী খুশকিও দূর হবে।
৪। নিয়মিত আমলকি খান, চুল উজ্জ্বল দেখাবে।
৫। গাজর, চিংড়ি, ডিম ও দুধ চুলের জন‍্য অত‍্যন্ত উপকারী খাবার। 
৬। কোনো শ‍্যাম্পু, জেল, ঔষধ কিংবা নিম্নমানের তেল ব‍্যবহার করার প্রয়োজন নেই।
৭। কালোজিরার তেল, জলপাইয়ের তেল, নারিকেল তেল বা আমলকির তেলের ব‍্যবহার চুলের জন‍্য অত‍্যন্ত উপকারী।
৮। প্রতিদিন গোসলের সময় চুলকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবেন।
চুলের প্রতি বিশেষভাবে যত্নবান হোন। আর চুলকে করে তুলুন লাবণ‍্যময়। ভালো থাকবেন। ধন‍্যবাদ।
2778 views Answered

আপনি নিচের কিছু উপাদান ব্যবহার করতে পারেন। নিচে উল্লেখ করা হলো :- • ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দইয়ের একটি মিশ্রণ বানিয়ে ভাল করে চুলের গোরায় লাগান। এক ঘণ্টা রেখে কোন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন • অলিভ ওয়েল বা তিল তেল সারা রাত চুলে লাগিয়ে সকালে স্নান করার ১ ঘণ্টা আগে চুলের গোরায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ পর ভাল করে চুল ধুয়ে ফেলুন। • ভিনিগার আর জল সমপরিমাণে মিশিয়ে সারারাত চুলের গোরায় লাগিয়ে রেখে দিন। সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। • সারারাত মেথি ভিজিয়ে রাখুন, সকালে ভাল করে বেটে নিয়ে চুলের গোরায় লাগান। ২,৩ ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। • আপেল থেকে তার রস বার করে নিন। এই রস দিয়ে ভাল করে চুল ম্যাসাজ করুন, খুসকির এবং চুল পড়া থেকে মুক্তি পাবেন। • বিট মূলের রস,ভিনিগার আর আদার রস একসঙ্গে মিশিয়ে ভাল করে চুলের স্কাল্পে ম্যাসাজ করে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে। উক্ত উপাদান গুলো সপ্তাহে কয়েকদিন ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং খুশকি দূর হয়ে যাবে।

2778 views Answered

Related Questions

Next steps