BCS এর প্রস্তুতির ব্যাপারে দয়াকরে সাহায্য করুন?
2 Answers
আপনি এখন থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স পত্রিকাটি পড়া শুরু করেন। এটা মাসিক পত্রিকা। প্রতিমাসেরটা ভালো করে পড়লে পরে উপকৃত হবেন। এছাড়াও আপনি mp3 সিরিজের বইগুলো পড়তে পারেন। এখন থেকে এগুলো নিয়মিত পড়ুন। ইনশাল্লাহ সফল হবেন।
আপনাকে প্রথমে আপনার ঘাটতি পূরণ করতে হবে।অর্থাৎ,প্রথম শ্রেণি থেকে যেসব পড়ায় ফাঁকি দিয়ে এসেছেন সেগুলো আবার পড়তে হবে।বিশেষ করে মাধ্যমিকের গণিতে দূর্বলতা রাখা যাবে না।যেহেতু বিবিএ পড়েন,তাই এখানে স্বাভাবিক ভাবেই আপনাকে ইংরেজি ভাল জানতে হবে।এজন্য ব্যাকরণ অনুযায়ী ভালভাবে ইংরেজি শিখুন।বাংলায় যেসব ঘাটতি আছে তা পূরণ করুন।তবে এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাডেমিক পড়াশোনা।এটাতে কোন ফাঁকি দেয়া যাবে না।তাই একাডেমিক পড়ার সাথে সাথে বিসিএসের প্রস্তুতি নিন।সাথে সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারেন।এগুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।