১ দিন হইলো প্রেমিকা কে ব্রেকআপ করে দিছি কিন্তু কোনোভাবেই ভুলতে পারতেছি না এখন আমি কি করতে পারি?

তাকে বলছি তাকে আর কখনো ডিস্টার্ব করবো না এবং বলছি যে পৃথিবীতে মেয়ে শুধু একটা না সেও বলছে যে "ঠিক আছে যাকে তোমার ভাল লাগে তার কাছে যাও" আমিও বলছি ঠিক আছে তার কাছেই যাবো এবং বলছি যে আজ থেকে আমি তোমাকে ভুলে যাব সে বলছে "ঠিক আছে ভুলে যাও তাতে আমার কি" আর আমি তখন অনেক কান্না করছি এবং নিজে নিজে প্রতিজ্ঞা করছি তাকে আর জীবনেও কখনো মেসেজ দিব না।একদিন হয়ে গেল সেও আমাকে মেসেজ দেই নি।আমি এখন কোনভাবেই আমার মনকে বুঝাইতে পারতেছিনা।মনে হচ্ছে আমি কি জানি হারায় ফেলছি।সে আমার জীবনের প্রথম ভালবাসা।আমার বিশ্বাস সেও আমাকে কখনো মেসেজ বা ফোন দিবে না।২বছর হইলো তার সাথে রিলশনের।আমার মনে হচ্ছে তাকে ছাড়া আমার কিছু সম্ভব না।আমি এই মুহুর্তে কি করতে পারি প্লিজ একটু বলবেন?
3108 views

6 Answers

ভাই সব ভুলে তার সাথেই আবার নতুন করে শুরু করাটাই ব্যাটার folow on Facebook Page
3108 views Answered

আপনি একা একা সময় না কাটিয়ে আপনার বন্ধুদের সাথে আড্ডা দিন। অথবা খেলাধুলা করুন এবং কাজে ব্যস্ত থাকুন। তাহলে তার কথা কম মনে পড়বে না । আর মনে রাখবেন তার কথা মাথায় আনবেন না। যত তার কথা চিন্তা করবেন তত বেশি খারাপ লাগবে। বিরহের গান শুনবেন তাহলে কষ্ট আর বাড়বে। গান না শুনে ফানি ভিডিও দেখুন। আর সময় মত নামাজ আদায় করুন তাহলে সব দুশ্চিন্তা দূর হবে। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। 

3108 views Answered

ব্রেকাপ সামান্য কার‌নে হ‌য়ে থাক‌লে কে আ‌গে স‌রি বল‌বে সেটা না ভে‌বে নি‌জেই  ব‌লে ফেলুন দেখ‌বেন সব ঠিক হয়ে যা‌বে। ‌নোট : বিবাহ পূর্ব ‌প্রেম হারাম, ভালবাসলে বি‌য়ে ক‌রে নেওয়া উ‌চিৎ।

3108 views Answered

তাকে যদি ভুলে যেতে চান তাহলে একা থাকবেন না। বন্ধুদের সাথে সময় দিন। মজা করার চেষ্টা করোন। তাহলে তাকে কম মনে পরবে।  আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে তাকে সরি বলোন।  দেখবেন সব ঠিক হয়ে যাবে। 

3108 views Answered
ব্রেকাপ যেহেতু হয়েই গেছে তাই তাকে ভূলে যাওয়াটাই উচিত।আর তাকে ভূলতে তার ভূলগুলি এবং দোষগুলি সর্বদা মনে করতে থাকুন।তাহলে তার প্রতি ঘৃনা জন্মাবে।তখন তাকে ভূলে থাকা সহজ হবে। বিঃদ্রঃবিবাহ পূর্ব প্রেম হারাম!
3108 views Answered

পাঁচ ওয়াক্ত নামায পড়েন। নিজেকে সারাক্ষণ কাজের মধ্যে ডুবিয়ে রেখে রাখুন। আশা করছি তাকে ভুলে যেতে পারবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, বিবাহের পূর্বে প্রেম ইসলামে হারাম

3108 views Answered

Related Questions

Next steps