2 Answers
বাংলাদেশ এর চিকিৎসা ব্যাবস্থা উন্নত হওয়া উচিত কিন্ত যা অতিরিক্ত জনগণ এর জন্য হয়ে উঠছে না। আপনি হয়তো জানেন বর্তমানে বাংলাদেশ ১৬ কোটি লোক বসবাস করে। অন্য দিকে ১ জন ডাক্তার ২০০০+ রোগীর জন্য। এবং সরকারি রেজিস্টার নার্স মাত্র ৩৩ হাজার। এখন আপনি বলুন এই কম সংখ্যক ডাক্তার ও নার্স নিয়ে কী চিকিৎসা ব্যাবস্থা উন্নত করা সম্ভব....!???? তাঁর পরেও আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করেন আমাদের চিকিৎসা ব্যাবস্থা উন্নত করার জন্য.....! যদি আমরা একটু সচেতন হয় তাহলে আমাদের চিকিৎসা ব্যাবস্থা উন্নত হবে।
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সকলে চাইলেই খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে৷ কিন্তু সরকারি কোনো কর্মকর্তাই যেখানে নিজ দায়িত্ব পালনে দায়িত্ববান নয়, সেখানে ডাক্তারেরা তো মোটেই নয়। সারাদেশে বিনামূল্যে চিকিৎসা লাভের প্রচুর সরকারি কেন্দ্র এবং সেখানে উপযুক্ত চিকিৎসক থাকা সত্ত্বেও সঠিক চিকিৎসা পাওয়া যায় না।
সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর তিক্ত অভিজ্ঞতা একবার আমারো হয়েছিল। অ্যাক্সিডেন্ট করে, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির প্রতি সরকারি হাসপাতালের আচরণ দেখে আমি পুরোপুরি হতবাক ছিলাম৷ এ কারণেই তো নিম্ন শ্রেণি অসুখে মরে, নিম্ন মধ্যবিত্ত হাতুড়ে ডাক্তারে মরে, মধ্যবিত্ত বেসরকারি হাসপাতালের হাসিমুখের ভুল চিকিৎসায় মরে আর উচ্চবিত্তরা বিদেশের মাটিতে মরে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy