ইসলামি প্রশ্ন,?

কাফের মুশরিকরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে তারা কখনোই ধ্বংস করতে পারবে না,,,, কোরআনে এরকম বলা হয়েছে কোন সুরার কত নং আয়াতে? বিষয় টা জানা একটু জরুরী, যদি পারেন এ ব্যাপারে একটি হাদীস দিলে আরো ভালো হতো!!!!
2919 views

1 Answers

তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে। (আস-সাফঃ ৮) আল্লাহর 'নূর' অর্থঃ কুরআন, ইসলাম, মুহাম্মাদ (সাঃ) কিংবা দলীল-প্রমাণাদি। 'মুখ দিয়ে নিভিয়ে দেওয়া' মানে তাদের সেই সব কটূক্তি ও নিন্দনীয় কথাবার্তা যা তাদের মুখ থেকে বের হয়, তা দিয়ে তারা ঐ জ্যোতিকে প্রতিহত করতে চায়! অর্থাৎ, আল্লাহ সারা বিশ্বে তার প্রসার ঘটাবেন এবং অন্য সমস্ত ধর্মের উপর তাকে জয়যুক্ত করবেন। দলীল-প্রমাণের দিক দিয়ে অথবা পার্থিব জয়ের দিক দিয়ে কিংবা উভয় দিক দিয়ে। ইহুদী ও খৃস্টান এবং তাদের সাথে ষড়যন্ত্রকারী মুনাফিকরা আল্লাহর এই নূরকে নিভিয়ে দেয়ার যতই চেষ্টা-সাধনা করুক না কেন তা পুরা শানশওকতের সাথে গোটা পৃথিবীতে অবশ্যই বিস্তার লাভ করবে। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন আল্লাহর মহান রসূলের আনীত দ্বীন বা জীবনব্যবস্থা অন্য সব জীবন ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই বিজয়ী হবে। (আস সাফঃ ৮-৯)

2919 views Answered

Related Questions

Next steps