চুল উঠে যাওয়া বন্ধ করার কি উপায় আছে?
5 Answers
আসলে আমলকি মাথার জন্য ভালো এতে খারাপের কিছু নেই। যাহোক এ অবস্থায় তাকে- *ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে বলুন। *পেয়াজ বেটে মাথায় পেয়াজের রস দিতে বলবেন এতে চুল পড়া রোধ,চুলের গোড়া শক্ত ও চুল গজাতে সাহায্য করবে। *ইক্যাপ খেতে পারে। *শ্যাম্পু সপ্তাহে ২ দিনের অধিক নয়। আশাকরি উক্ত নিয়মগুলি ফলো করলে চুল পড়া রোধ হবে।
আপনি পেঁয়াজ ব্যবহারে উপকার পাবেন। চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই উপকারী। রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চুল পড়া বন্ধ করা এবং ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেঁয়াজের রসের উপকারিতা ও ব্যবহারের উপায় সম্পর্কে জানানো হয়। চুলের যত্নে ব্যবহৃত অনেক টনিকেই পেঁয়াজের রস ব্যবহৃত হয়ে থাকে। এটি ক্লিনিকালই পরীক্ষিত যে চুল ক্ষতির হাত থেকে রক্ষ করে পদ্ধতি : ১টি বড় পেঁয়াজ ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস বের করে নিতে হবে। তারপর এই রস পুরো মাথার ত্বক ও চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করতে হবে। পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদি সহ্য না হয় তবে পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মেশানো যেতে পারে। একঘণ্টা পর মাথা শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। চুল পড়ার পরিমাণের উপর নির্ভর করে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
চুল পড়া সমস্যার সমাধানে নিচের টিপসগুলো ফলো করতে পারেন ।-
চুল পরিষ্কার রাখুন।
পর্যাপ্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করুন।
ভিটামিন ও জিঙ্ক ও আয়রন গ্রহণ করুন।
পর্যাপ্ত পরিমাণ পানি করুন।
নিয়মিত চুলে তেল ম্যাসাজ করুন।
ভেজা চুল না আঁচড়াবেন না।
পেঁয়াজ, আদা ও রসুনের রস চুলে লাগান।
গ্রিন টি ও মেথি খান।
নিমপাতা বেঁটে তাতে সামান্য অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে মাথায় লাগান।
মাথায় কালোজিরার তেল ব্যবহার করুন ও প্রতি দিন সামান্য পরিমাণ কালোজিরা বা তার তেল খান।
আশাকরি উত্তম সমাধান পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy